শিমলায় খাড়া পথে হাঁটার দিন শেষ, চালু হচ্ছে ফানিকুলার ট্রলি

ফিচার ডেস্ক
০৭ নভেম্বর ২০২৬, ১২:৩৩ আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ১২:৩৩

শিমলার লাক্কর বাজার বাসস্ট্যান্ড থেকে দ্য রিজ পর্যন্ত খাড়া রাস্তা পেরিয়ে হেঁটে যাওয়ার দিন শেষ হতে চলেছে। পর্যটক ও স্থানীয়দের সুবিধার জন্য চালু হতে চলেছে ফানিকুলার ট্রলি ও লিফট পরিষেবা। ২০২৬ সালের ৩০ নভেম্বরের মধ্যে পরিষেবা চালুর লক্ষ্যমাত্রা নিয়েছে প্রশাসন। ইতিমধ্যেই শুরু হয়েছে পরীক্ষামূলক চলাচল ও নিরাপত্তা সংক্রান্ত পরীক্ষা।

হিমাচল প্রদেশের জনপ্রিয় পাহাড়ি শহর শিমলায় বেড়াতে গেলে দ্য রিজ ঘুরে দেখা পর্যটকদের অন্যতম আকর্ষণ। কিন্তু লাক্কর বাজার বাসস্ট্যান্ড থেকে দ্য রিজ পর্যন্ত পৌঁছতে বেশ খানিকটা খাড়া রাস্তা পেরোতে হয়। বিশেষ করে বয়স্ক মানুষ এবং যাদের হাঁটাচলায় অসুবিধা রয়েছে, তাদের কাছে এই পথ অতিক্রম করা বেশ কষ্টকর। এ বার সেই সমস্যা মেটাতে নতুন পরিবহণ পরিষেবা চালুর উদ্যোগ নিয়েছে শিমলা প্রশাসন।

পরিকল্পনা অনুযায়ী, কার্ট রোডের লাক্কর বাজার বাসস্ট্যান্ড থেকে দ্য রিজ পর্যন্ত চালু হবে ফানিকুলার ট্রলি ও লিফট পরিষেবা। এর ফলে আর খাড়া রাস্তা বেয়ে হেঁটে উপরে উঠতে হবে না। পর্যটক, স্থানীয় বাসিন্দা এবং প্রবীণেরা সহজেই এই পরিষেবার মাধ্যমে দ্য রিজে পৌঁছতে পারবেন।

প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে। ইতিমধ্যেই শুরু হয়েছে ট্রলির পরীক্ষামূলক চলাচল এবং নিরাপত্তা সংক্রান্ত পরীক্ষা। প্রশাসনের লক্ষ্য, ২০২৬ সালের ৩০ নভেম্বরের মধ্যে পরিষেবাটি চালু করা।

এই প্রকল্পের জন্য আনুমানিক ১৫ কোটি ৫০ লাখ টাকা খরচ হচ্ছে। তবে শুধু নতুন পরিবহণ ব্যবস্থা চালু করাই নয়, প্রকল্পের আওতায় নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে লাক্কর বাজার বাসস্ট্যান্ডও। শিমলার মেয়র সুরেন্দর চৌহানের দেওয়া তথ্য অনুযায়ী, বাসস্ট্যান্ডটির সংস্কারের পাশাপাশি সেখানে ১৫ থেকে ১৮টি নতুন বাণিজ্যিক জায়গা তৈরি করা হচ্ছে।

অর্থাৎ, নতুন ফানিকুলার পরিষেবা চালু হলে পর্যটকদের যাতায়াত যেমন সহজ হবে, তেমনই নতুন বাণিজ্যিক পরিসর তৈরি হওয়ার ফলে এলাকার পরিকাঠামোও উন্নত হবে।

/এমএএল/
সম্পর্কিত
নারী কর্মীদের আইফোন ডুও উপহার দিলেন এমডি
চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত
ধোনিকে ‘মাহি চাচু’ ডাকেন জনপ্রিয় অভিনেত্রী
সর্বশেষ খবর
আট বছর পর মুখ খুললেন খাজা
আট বছর পর মুখ খুললেন খাজা
ট্রাক চাপায় দুমড়েমুচড়ে গেলো অটোরিকশা, নিহত একই পরিবারের ৩ জন
ট্রাক চাপায় দুমড়েমুচড়ে গেলো অটোরিকশা, নিহত একই পরিবারের ৩ জন
ফেসবুকের পুরোনো পোস্ট অন্য প্ল্যাটফর্মে নেবেন যেভাবে
ফেসবুকের পুরোনো পোস্ট অন্য প্ল্যাটফর্মে নেবেন যেভাবে
৮৩ বছরেও ফিট থাকার চেষ্টা, ফিট থাকার মন্ত্র জানালেন অমিতাভ বচ্চন
৮৩ বছরেও ফিট থাকার চেষ্টা, ফিট থাকার মন্ত্র জানালেন অমিতাভ বচ্চন
সর্বাধিক পঠিত
তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
ধর্মীয় পরিচয় কোনও বিভাজনের কারণ হতে পারে না: ডেপুটি স্পিকার
ধর্মীয় পরিচয় কোনও বিভাজনের কারণ হতে পারে না: ডেপুটি স্পিকার
এনসিপিতে কী হচ্ছে?
এনসিপিতে কী হচ্ছে?
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
রিজার্ভ কমছে, বাড়ছে ডলারের দাম
রিজার্ভ কমছে, বাড়ছে ডলারের দাম