বিশ্ব পর্যটন সংস্থার সাধারণ পরিষদের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ

জার্নি রিপোর্ট
০৭ জুন ২০১৯, ২০:৪৮আপডেট : ০৭ জুন ২০১৯, ২০:৪৮

বিশ্ব পর্যটন সংস্থার সাধারণ পরিষদের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার সাধারণ পরিষদের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলো বাংলাদেশ। একইসঙ্গে ক্রেডেন্সিয়াল কমিটির সদস্য নির্বাচিত হয়েছে প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত দেশটি। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

ভুটানের রাজধানী থিম্পুতে গত ৩ জুন থেকে ৬ জুন বিশ্ব পর্যটন সংস্থার কমিশন ফর সাউথ এশিয়ার ৫৭তম সম্মেলনে ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। তার নেতৃত্বে সম্মেলনে যোগ দিতে গত ২ জুন চার সদস্যের একটি প্রতিনিধি দল ভুটানে যায়।
বিশ্ব পর্যটন সংস্থার সাধারণ পরিষদের ভাইস প্রেসিডেন্ট পদের নির্বাচনে ইরান প্রতিদ্বন্দ্বিতা করলেও কমিশন ফর সাউথ এশিয়ার সব সদস্যের ভোট পেয়ে বিজয়ী হয় বাংলাদেশ। ফলে বাংলাদেশ বিশ্ব পর্যটন সংস্থার ২৩তম অধিবেশনে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালনের পাশাপাশি একবছর মেয়াদে এই পদে থাকবে। এছাড়া বিশ্ব পর্যটন সংস্থার ক্রেডেন্সিয়াল কমিটির সদস্য হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয় বাংলাদেশ।
বর্তমানে জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার কমিশন ফর সাউথ এশিয়ার চেয়ারম্যানের দায়িত্ব পালন করছে বাংলাদেশ।
ভুটানে যাওয়া বাংলাদেশের প্রতিনিধি দলে আরও ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. ভুবন চন্দ্র বিশ্বাস, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপ-সচিব ও প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. আব্দুল জলিল ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপ-পরিচালক নীলুফার ইয়াসমিন।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি