পরিকল্পনামন্ত্রীর কাছে উৎসাহমূলক সুবিধা চায় বিহা

জার্নি রিপোর্ট
০৯ আগস্ট ২০১৯, ২১:১৪আপডেট : ০৯ আগস্ট ২০১৯, ২১:১৯

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সঙ্গে বৈঠকে বিহার প্রতিনিধি দল রফতানিকারক প্রতিষ্ঠানের মতো দেশের তিন, চার ও পাঁচতারকা মানের হোটেলকে নগদ উৎসাহ অর্থ প্রদানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন (বিহা)। তাদের একটি প্রতিনিধি দল সম্প্রতি পরিকল্পনামন্ত্রী এম, এ, মান্নানের সঙ্গে তার অফিস কক্ষে বৈঠক করেছে।

বিহার নেতাদের মন্তব্য, বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনকারী পর্যটন শিল্পের উন্নয়নে নগদ উৎসাহ সহায়তা দরকার। তারা উল্লেখ করেন – তিন, চার ও পাঁচতারকা মানের হোটেলগুলো বৈদেশিক মুদ্রা অর্জনকারী। তাই তাদের নগদ উৎসাহ প্রয়োজন।

পরিকল্পনামন্ত্রী আন্তরিকতার সঙ্গে প্রতিনিধি দলের বক্তব্য শোনেন ও এমন গুরুত্বপূর্ণ একটি ইস্যু নজরে আনার জন্য ধন্যবাদ জানান। তিন, চার ও পাঁচতারকা মানের হোটেলগুলোকে নগদ উৎসাহ সহায়তা প্রদানে যথাসাধ্য সহযোগিতার আশ্বাস দেন তিনি।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিহার সভাপতি এইচ, এম, হাকিম আলী। অন্যান্যের মধ্যে ছিলেন রেডিসন ওয়াটার ব্লু ঢাকার মহাব্যবস্থাপক আলেকসান্দর হাসলার, হোটেল সারিনার ব্যবস্থাপনা পরিচালক মাশকুর সরোয়ার, প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা হোটেলের মহাব্যবস্থাপক আসিফ আহমেদ।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি