স্ত্রীকে বাড়ি ফিরতে না দিতেই বাঁধ কেটে বন্যা! এরপর যা হলো..

বাংলা ট্রিবিউন ফিচার ডেস্ক
৩০ জুলাই ২০২৬, ১২:১৬আপডেট : ৩০ জুলাই ২০২৬, ১২:১৬

স্ত্রী যেন কোনোভাবেই বাড়িতে ফিরতে না পারেন, এমন অদ্ভুত উদ্দেশ্যে কেউ একটি বাঁধ কেটে দিতে পারেন, শুনতে যেন সিনেমার গল্প। কিন্তু যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমনই একটি ঘটনায় এক ব্যক্তি আদালতে দোষী সাব্যস্ত হয়ে পেয়েছিলেন যাবজ্জীবন কারাদণ্ড।

ঘটনাটি ১৯৯৩ সালের। সে বছর যুক্তরাষ্ট্রের মিডওয়েস্ট অঞ্চলে ঘটে ভয়াবহ ‘গ্রেট ফ্লাড’। সেই সময় মিসৌরির ওয়েস্ট কুইন্সি এলাকার একটি বাঁধ ইচ্ছাকৃতভাবে ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওঠে জেমস স্কটের বিরুদ্ধে। বাঁধটি ভেঙে যাওয়ার পর প্রবল স্রোতের বন্যার পানি প্রায় ১৪ হাজার একর এলাকা প্লাবিত করে। এতে একটি গুরুত্বপূর্ণ সেতু বন্ধ হয়ে যায় এবং আগে থেকেই বন্যাকবলিত অঞ্চলের দুর্ভোগ আরও বেড়ে যায়।

তবে সবচেয়ে আলোচিত ছিল মামলার মোটিভ। আদালতে সরকারি কৌঁসুলিদের দাবি ছিল, স্কট চেয়েছিলেন তার স্ত্রী বন্যার কারণে আটকে থাকুন এবং বাড়িতে ফিরতে না পারেন। আর সেই সুযোগে তিনি বন্ধুদের নিয়ে নির্বিঘ্নে পার্টি করতে পারবেন। আদালত শেষ পর্যন্ত জেমস স্কটকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

তবে এই মামলাটি নিয়ে পরবর্তী সময়ে বিতর্কও তৈরি হয়। বিভিন্ন অনুসন্ধানী প্রতিবেদন ও প্রামাণ্যচিত্রে তার বিরুদ্ধে উপস্থাপিত প্রমাণ এবং মামলার তদন্তপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। তবুও আদালতের দেওয়া রায় বহাল রয়েছে। আজও ঘটনাটি বিশ্বের অন্যতম অদ্ভুত ও আলোচিত অপরাধের তালিকায় জায়গা করে নিয়েছে।

/এমএএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাসচালকের বাড়িতে কয়েক কোটি রুপি ও ১৫ কেজি স্বর্ণ
বাসচালকের বাড়িতে কয়েক কোটি রুপি ও ১৫ কেজি স্বর্ণ
ডেভিড ইমনের দেওয়া তথ্যে দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার
ডেভিড ইমনের দেওয়া তথ্যে দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার
কোনও সীমাবদ্ধতা শিশুর স্বপ্নপূরণে বাধা হতে পারে না: ববি হাজ্জাজ 
কোনও সীমাবদ্ধতা শিশুর স্বপ্নপূরণে বাধা হতে পারে না: ববি হাজ্জাজ 
গাজীপুরে সরকারি গাড়িতে বাজবে না হর্ন
গাজীপুরে সরকারি গাড়িতে বাজবে না হর্ন
সর্বাধিক পঠিত
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
টানা ২৪ ঘণ্টা উড্ডয়ন: দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইটের বিশ্বরেকর্ড
টানা ২৪ ঘণ্টা উড্ডয়ন: দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইটের বিশ্বরেকর্ড