ডেভিড ইমনের দেওয়া তথ্যে দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩০ জুলাই ২০২৬, ১৩:০৮আপডেট : ৩০ জুলাই ২০২৬, ১৩:০৮

যশোর থেকে গ্রেফতার আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ওরফে মোবারক হোসেন ইমনের দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় অভিযান চালিয়ে দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। বুধবার (২৯ জুলাই) রাতে ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগরে অভিযান চালিয়ে একটি বসতঘর থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে– একটি বিদেশি পিস্তল, দুইটি দেশীয় এলজি এবং গুলিসহ অন্যান্য দেশীয় অস্ত্র।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, যশোর থেকে বুধবার রাত ১১টার দিকে ডেভিড ইমনসহ চার জনকে চট্টগ্রামে আনা হয়। এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছে অস্ত্র থাকার কথা স্বীকার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক সাড়ে ৩টায় ফটিকছড়ি থানার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের পাইট্রাল টিলাপাড়ায় মৃত আবুল হোসেনের পরিত্যক্ত বসতবাড়িতে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় একটি বিদেশি পিস্তল, দুইটি দেশীয় এলজি এবং অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

/আরকে/
সম্পর্কিত
ব্যবসায়ীকে গণপিটুনি দিয়ে পিস্তল-চাকুসহ পুলিশে সোপর্দ, ভুক্তভোগীর স্ত্রী বলছেন ভিন্ন কথা
নালা থেকে ১৩২০ গুলি উদ্ধার, একে-৪৭-সহ ভারী অস্ত্রে ব্যবহার, কোথা থেকে এলো?
পুলিশ দেখে দুই হাতে পিস্তল নিয়ে গুলি করতে করতে পালায় শুটার বাপ্পি
সর্বশেষ খবর
হজের টিকিটের দাম কমানোসহ আরও যেসব উদ্যোগের কথা জানালেন প্রতিমন্ত্রী 
হজের টিকিটের দাম কমানোসহ আরও যেসব উদ্যোগের কথা জানালেন প্রতিমন্ত্রী 
বিএনপির ভেতরে থাকা সুপ্ত স্বৈরতন্ত্রের প্রকাশ ঘটেছে হবিগঞ্জে: ইসলামী আন্দোলন
বিএনপির ভেতরে থাকা সুপ্ত স্বৈরতন্ত্রের প্রকাশ ঘটেছে হবিগঞ্জে: ইসলামী আন্দোলন
চিজকেকপ্রেমীদের জন্য আজ উৎসবের দিন, জানুন এর মজার ইতিহাস
চিজকেকপ্রেমীদের জন্য আজ উৎসবের দিন, জানুন এর মজার ইতিহাস
কাঠমান্ডুকে কেন বলা হয় বিশ্বের ‘মোমো রাজধানী’
কাঠমান্ডুকে কেন বলা হয় বিশ্বের ‘মোমো রাজধানী’
সর্বাধিক পঠিত
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
টানা ২৪ ঘণ্টা উড্ডয়ন: দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইটের বিশ্বরেকর্ড
টানা ২৪ ঘণ্টা উড্ডয়ন: দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইটের বিশ্বরেকর্ড