মা জানেন জুলহাজ বিদেশে চিকিৎসাধীন

আমানুর রহমান রনি
২৯ এপ্রিল ২০১৬, ১২:৫৬আপডেট : ২৯ এপ্রিল ২০১৬, ২৩:৪৬

জুলহাজ মান্নান জুলহাজ মান্নানের মা সখিনা খাতুন জানেন, ছেলে বিদেশে চিকিৎসাধীন। সুস্থ হলে দেশে ফিরবে। স্মৃতিশক্তি কম হলেও মা মাঝে মাঝেই জুলহাজের কথা জানতে চাইছেন। কথাগুলো জানিয়েছেন জুলহাজের বড়ভাই মিনহাজ মান্নান ইমন।
মিনহাজ জানান, সখিনা খাতুন বর্তমানে তার গুলশানের বাসাতেই রয়েছেন। তার শারীরিক অবস্থা ভালো নয়।
তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মা এখনও জানেন না জুলহাজ নেই। মাকে জানানো হয়েছে জুলহাজ বিদেশে চিকিৎসাধীন। চিকিৎসা শেষে দেশে ফিরবে। মায়ের স্মৃতিশক্তি আগে থেকেই একটু কম। তারপরও মাঝে মাঝে জুলহাজের বিষয় জানতে চায়। আমরা বিদেশে চিকিৎসার কথাই বলি। তার শারীরিক অবস্থাও ভালো না।’
গত ২৫ এপ্রিল বিকালে রাজধানীর কলাবাগানে বাসায় দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে ইউএসএআইডি’র কর্মকর্তা জুলহাজ মান্নান (৩৫) ও তার বন্ধু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহবুব তনয়কে (২৫)। জুলহাজ সমকামীদের অধিকার বিষয়ক সাময়িকী ‘রূপবান’ এর সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন। আর তনয় লোকনাট্য দলের সঙ্গে যুক্ত ছিলেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার সময় ওই বাসায় জুলহাজের মা সখিনা খাতুন ও গৃহপরিচারিকা ছিলেন। দুর্বৃত্তরা যখন চাপাতি দিয়ে জুলহাজকে আঘাত করতেছিল তার চিৎকারে ঘুমে থাকা সখিনা খাতুন ডাইনিং থেকে দৌড়ে এসে ছেলেকে বাঁচানোর চেষ্টা করেন। এসময় মায়ের গায়ে চেয়ার ছুড়ে মারেন দুর্বৃত্তরা। কয়েক মিনিটের মধ্যে জুলহাজ ও তনয়কে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় তারা। এরপর মা নিজেই ছেলের রক্তাক্ত দেহ টেনে তোলার চেষ্টা করেছেন। কিন্তু ছেলেকে আর টেনে তুলতে পারেননি। স্বজনরা এসেও দেখেছেন মা ছেলের নিথর দেহের পাশে। পরে সন্ধ্যার দিকে তাকে গুলশানের বড় ছেলের বাসায় নিয়ে যাওয়া হয়।

ইমন বলেন, ‘মা আমার কাছেই আছেন। মায়ের কাছে এ বিষয়ে কোনও কিছু জানতে চাইনি। আমরা তাকে এসব বিষয়ে মনে করিয়ে দিতে চাচ্ছি না।’

এ ঘটনায় ইমন বাদী হয়ে ওইদিন রাতেই কলাবাগান থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে। ঘটনার পর তদন্তকারী কোনও ব্যক্তির সঙ্গে তার আর কথা হয়নি বলে জানিয়েছেন ইমন।

তিনি বলেন, ‘আমার সঙ্গে তদন্ত সংশ্লিষ্ট এখনও কেউ কথা বলেননি। আমাদের কাছে কোনও বিষয় জানতেও চাওয়া হয়নি। মামলার তদন্তের কোনও অগ্রগতিও আমি জানি না। যেখানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ফোন করে এই হত্যার বিচার চেয়েছেন, সেখানে আমাদের বিচার চাওয়ার কিছু নেই।’

ঘটনার পর কলাবাগান এলাকার কয়েকটি বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ জব্দ করেছে পুলিশ। তা দেখে কয়েকজনকে শনাক্তের চেষ্টা করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দুর্বৃত্তদের কাছ থেকে পুলিশ যে ব্যাগটি ছিনিয়ে রেখেছে তা থেকে সংগৃহীত আলামত দিয়ে হত্যাকারীদের শনাক্তের চেষ্টা করছে তদন্তের দায়িত্বে থাকা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। এজন্য তিনি সময় চেয়েছেন।

/এআরআর/এসটি/ এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম