মহাখালী ফ্লাইওভারে ট্রাক ডাকাতি, আহত ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০১৬, ০৭:৩৬আপডেট : ০৩ মে ২০১৬, ০৭:৪১

মহাখালী ফ্লাইওভারে ট্রাক ডাকাতি, আহত ২ রাজধানীর মহাখালী ফ্লাইওভারে শুকনো মরিচবাহী একটি ট্রাকে ডাকাতি হয়েছে। এসময় ২ ব্যবসায়ীকে কুপিয়ে ৬৫ হাজার টাকা ছিনিয়ে নেন ডাকাতরা। মঙ্গলবার ভোর ৫টায় ডাকাতির এ ঘটনা ঘটে। এ ঘটনায় আশুলিয়া থানা পুলিশ এক ডাকাতকে আটক করেছে।
আশুলিয়া থানার এএসআই আবু কালাম তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরে টাঙ্গাইলগামী মরিচের ট্রাকে ডাকাতির সংবাদ পেয়েই আশুলিয়ায় ব্যারিকেড বসানো হয়। এসময় মরিচের ট্রাকসহ ১ ডাকাতকে আটক করা হয়।
এদিকে, মহাখালীর ফ্লাইওভারের ওপর থেকে আহতাবস্থায় দুই ব্যবসায়ী আব্দুর রশীদ (৩৭) ও মো. নাসিরকে (২৩) উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান পথচারীরা। তারা সূত্রাপুরের শ্যামনগর থেকে মরিচ কিনে টাঙ্গাইল ফিরছিলেন।
ব্যবসায়ীরা জানান, মহাখালী ফ্লাইওভার দিয়ে টাঙ্গাইল যাওয়ার সময় রাস্তার ওপর আড়াআড়ি একটি পিকআপ ভ্যান রেখে প্রথমে মরিচ বোঝাই ট্রাকটি থামানো হয়। এরপর ১০ থেকে ১২ জনের ডাকাত দল ট্রাকে উঠে তাদেরকে কুপিয়ে ৬৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় ট্রাকচালক আলামিন ও তার সহকারীর হাত-পা বেঁধে ট্রাকে তুলে কিছুদূর নিয়ে ফেলে দেওয়া হয়।
তারা আরও জানান, ট্রাক থেকে ফেলে দেওয়ার পর ট্রাক চালক আলামিন কৌশলে মুক্ত হয়ে আরেক ট্রাক চালক জুয়েল রানাকে ডাকাতির বিষয়টি ফোনে জানান। জুয়েল রানা বিষয়টি পুলিশকে জানালে ব্যারিকেড বসিয়ে আশুলিয়া থেকে ১ ডাকাত আটক করা হয়। উদ্ধার করা ট্রাক ও আটক ডাকাত আশুলিয়া থানা পুলিশের হেফাজতে রয়েছে।

আরও পড়তে পারেন: ১২ বছরের মধ্যে সবচেয়ে কম স্বাধীনতায় বিশ্ব গণমাধ্যম

/এমও/এমএসএম /

সম্পর্কিত
সর্বশেষ খবর
২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪২, মিরপুরেই ১৯৩ জন
২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪২, মিরপুরেই ১৯৩ জন
যে রোবটের কারণে চাকরি যাচ্ছে, তারাই এবার এআইয়ের বিরুদ্ধে রাস্তায়
যে রোবটের কারণে চাকরি যাচ্ছে, তারাই এবার এআইয়ের বিরুদ্ধে রাস্তায়
ইউএস ওপেনের ফাইনালে রিবাকিনা, প্রতিপক্ষ সাবালেঙ্কা
ইউএস ওপেনের ফাইনালে রিবাকিনা, প্রতিপক্ষ সাবালেঙ্কা
খালে ভাসছিল যুবকের লাশ: ৩৬ ঘণ্টায় রহস্য উন্মোচন 
খালে ভাসছিল যুবকের লাশ: ৩৬ ঘণ্টায় রহস্য উন্মোচন 
সর্বাধিক পঠিত
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার