যে ২০ জনকে হত্যার দায় স্বীকার করলো জেএমবি

বিশেষ প্রতিনিধি
৩১ জুলাই ২০১৬, ২১:৩১আপডেট : ৩১ জুলাই ২০১৬, ২৩:৪৮



জেএমবি ২০০২ সাল থেকে ২০১৬ পর্যন্ত—১৫ বছরে মোট ২০ জনকে হত্যা করে বলে দায় স্বীকার করে তার তালিকাসহ একটি মেমোরিকার্ড বাংলা ট্রিবিউন কার্যালয়ে পাঠিয়েছে জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)। জেএমবির দাবি, উল্লিখিত হত্যাকাণ্ডগুলো বাইরে আরও কোনও হত্যাকাণ্ডের সঙ্গে তারা জড়িত ছিল না। তবে সম্প্রতি সংঘটিত  হত্যাকাণ্ড ও হামলার ঘটনার সঙ্গে জড়িতদের প্রশংসাও করছে তারা। এদিকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চিঠি দিয়ে দায়স্বীকারীর ‘নব্য জেএমবি’ বলে দাবি করছে। একইসঙ্গে তারা যে হত্যাকাণ্ডগুলোর দায় স্বীকার করেছে, সে বিষয়ে অবহিত রয়েছেন বলেও জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা ।


জেএমবি যে ২০টি হত্যাকাণ্ড ঘটিয়েছে, সেগুলো হলো—২০০২ সালে  দুই পুলিশ সদস্য হত্যা, ২০০৩ সালে জয়পুরহাটে ৫ জন খাদেমের শিরশ্ছেদ, ২০০৪ সালে ড. হুমায়ুন আজাদ হত্যাচেষ্টা ও ড. ইউনুস হত্যা, ২০০৪ সালে টাঙ্গাইলে হোমিও ডাক্তার মনিরুজ্জামান হত্যা, ২০০৪ সালে জামালপুরে খ্রিস্টান অ্যাসোসিয়েশনের নেতা গণী গোমেজ হত্যা, ২০০৫ সালে জামালপুরের হৃদয় রায় হত্যা, ২০০৫ সালে ঝালকাঠিতে ২ বিচারক হত্যা, ২০০৫ সালে গাজীপুর আদালতে হত্যা,  ২০০৭ রাষ্ট্রপক্ষের পিপি হায়দার হত্যা, ২০১৩ সালে লুৎফর রহমান ফারুকী হত্যা, ২০১৬ সালে রাজশাহীর তানোর থানায় শহিদুল্লাহ হত্যা,  ২০১৫ সালের ৫ অক্টোবর পিডিবির সাবেক চেয়ারম্যান খিজির খান হত্যা ও ২০১৬ সালে রাজশাহীর তানোর থানায় শহিদুল্লাহ হত্যা।    


তালিকায় দেখা যায়, বেশিরভাগ হামলা সংঘটিত হয়েছে ২০০০ সাল থেকে ২০০৫ সালের মধ্যে। এ সময় শতাধিক এনজি‘র ওপর আক্রমণ করেছে তারা। ২০০৩-২০০৫ সালে ৫০-এর বেশি যাত্রাপ্যান্ডেলে হামলা চালায় তারা। এছাড়া, ২০০২ সালে ৫টি সিনেমা হল ও সার্কাসে হামলা চালায়।  

রবিবার দুপুরের পর ডাকযোগে বাংলা ট্রিবিউন কার্যালয়ে তিনটি কাগজে মোড়ানো একটি মেমোরিকার্ড পাঠায় তারা। মেমোরিকার্ডে থাকা দুটি ফোল্ডারের একটিতে তারা জানায়, গুলশান ও শোলাকিয়ার হামলায় ঢালাওভাবে তাদের জড়িত থাকার কথা বলা হচ্ছে। তারা এর সঙ্গে জড়িত নয়। দ্বিতীয় ফোল্ডারে তারা যে হামলাগুলোর দায় স্বীকার করেছে, তার তালিকা দিয়েছে।
 আরও পড়তে পারেন: ১৭৮ হত্যা ও হামলার দায় স্বীকার করে জেএমবির চিঠি

/ইউআই/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম