গুলশান হামলা: ৫ জঙ্গিসহ ৬ জনের লাশ জুরাইন কবরস্থানে দাফন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৪৩আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৩৭

জুরাইন কবরস্থানে গুলশানে নিহত জঙ্গিদের কবর রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলাকারী ৫ জঙ্গিসহ মোট ৬ জনের লাশ জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে। বৃহস্পতিবার আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে তাদের লাশ দাফন করা হয়। আঞ্জুমান মুফিদুল ইসলামের কাকরাইল শাখার ডিউটি অফিসার রুহুল আমিন বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।
জুরাইন কবরস্থানে পাঁচ জঙ্গি হলো নিবরাস ইসলাম, মীর সামিহ মুবাশীর, রোহান ইবনে ইমতিয়াজ, খায়রুল ওরফে খায়রুজ্জামান, শফিকুল ইসলাম ওরফে উজ্জ্বল ওরফে বিকাশ। এছাড়া রেস্তোরাঁর বাবুর্চি সাইফুল ইসলাম ওরফে সাইফুল চকিদারের লাশও দাফন করা হয়। 

জুরাইন কবরস্থানে গুলশানে নিহত জঙ্গিদের কবর ডিউটি অফিসার রুহুল আমিন জানান, ‘পুলিশ আমাদের কাছে সকালে লাশ হস্তান্তর করে। আমরা লাশ বুঝে নিয়ে জুরাইন কবরস্থানে দাফন করি ‘
অত্যন্ত গোপনীয়তায় ও নিরাপত্তার সঙ্গেে এই ছয়জনের লাশ  দাফন করছে আঞ্জুমান মফিদুল ইসলাম।

প্রসঙ্গত হামলায় নিহতের পরিবারের সদস্যরা লাশ নিতে অস্বীকৃতি জানায়। পরে লাশ আঞ্জুমান মুফিদুল ইসলামে হস্তান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং বৃহস্পতিবার সকালে হস্তান্তর করা হয়।

গুলাশানে হামলার পরে যৌথবাহিনীর ‘থান্ডার বোল্ট’ অভিযানে ওই ৬ জঙ্গি নিহত হয়। গত ২ জুলাই লাশ থেকে সিএমএইচ হাসাপাতালে ছিল।

পুলিশের জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপ-কমশিনার মো. ইউসুফ আলী বলেন, ‘আজ ছয় জঙ্গির লাশ আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।’

/এআরআর/এনএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের