সৎ মেয়েকে ধর্ষণের মামলায় ২ দিনের রিমান্ডে আরমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০১৭, ১৭:৩২আপডেট : ১৩ জুলাই ২০১৭, ১৮:০৯

সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আরমান হোসেনের (৩৮) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম জাকির হোসেন টিপু এই রিমান্ড মঞ্জুর করেন। মহানগর হাকিম আদালতের উপ-পরিদর্শক মো. শরীফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

আরমান হোসেন

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) পরিদর্শক মো. নাজমুল নিশাত বৃহস্পতিবার (১৩ জুলাই) আসামিকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, এ মামলার প্রকৃত রহস্য উদঘাটনের জন্য আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। আসামিপক্ষের আইনজীবী নজরুল ইসলাম আদালতে রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় বাবা আরমান হোসেনকে বুধবার (১২ জুলাই) রাজধানীর মগবাজার এলাকা থেকে গ্রেফতার করে রমনা থানা পুলিশ। মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, তার সৎ বাবা আরমান হোসেন একটি বেসরকারি টিভি চ্যানেলের সাউন্ড টেকনিশিয়ান। গত আট বছর ধরে এই বাবার হাতেই তিনি নিপীড়নের শিকার হয়েছেন।এছাড়া যৌন নির্যাতন দৃশ্যের ভিডিও ধারণ করে তাকে ব্ল্যাকমেইলের চেষ্টাও চলছিল দীর্ঘদিন ধরে।
মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, ২০০৫ সালে আরমান হোসেনকে বিয়ে করেন তার মা। এটি ছিল আরমান ও তার মায়ের দ্বিতীয় বিয়ে। বিয়ের পর থেকেই মায়ের কাছে থাকতে শুরু করেন মেয়েটি। চাকরির কারণে মেয়েটির মা মোহাম্মদপুরের নূরজাহান রোডের বাড়ি থেকে সকালে কর্মস্থলে চলে যেতো। ২০০৮ সালের কোনও একদিন দুপুরে সপ্তম শ্রেণিতে পড়ুয়া মেয়েটিকে প্রথম ধর্ষণ করে আরমান। এ সময় মেয়েটির ছবি মোবাইলে তুলে রাখে সে। এরপর থেকে ছবি ও ভিডিও প্রকাশের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে আরমান প্রায়ই তাকে ধর্ষণ করে আসছিল বলে এজাহারে বলা হয়েছে।

/এসআইটি/এএইচ/এমএনএইচ/আপ-এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের