পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় চার বিএনপি নেতার আগাম জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০১৭, ১৪:৩১আপডেট : ১৮ অক্টোবর ২০১৭, ১৪:৪০

হাইকোর্ট পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির চার নেতাকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। বুধবার (১৮ অক্টোবর) বিচারপতি মিফতা উদ্দিন চৌধুরী ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ জামিন আদেশ দেন।

জামিন পাওয়া বিএনপির চার নেতা হলেন, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল ও  ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি রফিকুল আলম মজনু। 

আদালতে বিএনপি নেতাদের পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, জয়নুল আবেদীন ও সগীর হোসেন লিওন।

আইনজীবী সগীর হোসেন লিওন জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে গত ১০ অক্টোবর পল্টনের দলীয় কার্যালয়ে প্রতিবাদ সভা হয়। এসময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে এই ঘটনার সূত্র ধরে পল্টন থানায় তিনটি এবং মতিঝিল থানায় একটি মামলা হয়। মামলায় বিএনপির এ চার নেতাসহ ১২ জনকে আসামি করা হয়। মামলায় আগাম জামিন আবেদন করা হলে চার নেতাকে আদালত আট সপ্তাহ বা পুলিশের প্রতিবেদন না দেওয়া পর্যন্ত আগাম জামিন দিয়েছেন বলে জানান এ আইনজীবী।

আরও পড়ুন- চার পরোয়ানা মাথায় নিয়ে দেশে ফিরছেন খালেদা জিয়া

/এজেডকে/এফএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের