শ্যামলীতে গাড়ি ভাঙচুর ও যাত্রীদের মারধর করলেন পুলিশ কনস্টেবল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০১৮, ১৬:৪২আপডেট : ১২ জানুয়ারি ২০১৮, ২১:১৯

ভাঙচুর করা গাড়ি রাজধানীর শ্যামলীতে নিজের মোটরসাইকেলের সঙ্গে হালকা ধাক্কা লাগায় একটি প্রাইভেট কার ও এর যাত্রীদের মারধর করেছেন পুলিশের চ্যান্সেরি বিভাগের কনস্টেবল আরিফ। ঘটনাটি শুক্রবার (১২ জানুয়ারি) দুপুরের। তার বাবা পুলিশের এসপিবিএন শাখার সাব-ইন্সপেক্টর হিসেবে কর্মরত বলে জানা গেছে।

শ্যামলীতে গাড়ি ভাঙচুর ও যাত্রীদের মারধর করলেন পুলিশ কনস্টেবল প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানিয়েছে, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কার্ডিওলজি বিভাগের সার্জন ডা. সাবরিনার ছেলে রাগীব মোহাম্মদ তিন বন্ধুকে নিয়ে একটি প্রাইভেট কারে চড়ে বনানী যাচ্ছিলেন। পথিমধ্যে শ্যামলীর মোড়ে রাগীবের গাড়ির সঙ্গে কনস্টেবল আরিফের মোটরসাইকেলে হালকা ধাক্কা লাগে। এ নিয়ে উভয়ের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে আরিফ তার হেলমেট দিয়ে রাগীবের গাড়ির সামনের ও পেছনের কাচ ভাঙচুর করেন। এরপর রাগীবের দুই বন্ধু নাহিন আর মাহাদিকেও মারধর করেন আরিফ। হেলমেট পড়া কনস্টেবল আরিফ

এ সময় আশপাশের লোকজন কনস্টেবল আরিফকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়। পরে এ ঘটনায় আদাবর থানায় দুই পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা করে পুলিশ।

কালাম নামে এক প্রত্যক্ষদর্শী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা হঠাৎ দেখি সাদা পোশাকের একজন পুলিশ গাড়িটি ভাঙচুর ও একজনকে মারধর করছে। এ সময় জুমার নামাজ শেষ হওয়ায় রাস্তায় অনেক লোকজন ছিল। সবাই মিলে ওই পুলিশ সদস্যকে মারধরের কারণ জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে পড়েন। এ কারণে সাধারণ মানুষ তাকে ঘেরাও করে রাখে। পরে থানা পুলিশ এসে তাকে নিয়ে যায়।’

শ্যামলীতে গাড়ি ভাঙচুর ও যাত্রীদের মারধর করলেন পুলিশ কনস্টেবল শ্যামলী ট্রাফিক বক্সের কর্তব্যরত ট্রাফিক কনস্টেবল রেজাউল বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমি দুপুর ২টা থেকে ডিউটি শুরু করেছি। এখানে এসে দেখি দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছে। পরে পুলিশ এসে দুই পক্ষকেই নিয়ে গেছে।’

রাগীবের আরেক বন্ধু অরিত্র বললেন, ‘আমরা গাড়ি নিয়ে বের হচ্ছিলাম। হঠাৎ আরিফের মোটরসাইকেল সামনে চলে আসে। তবে তার মোটরসাইকেলের তেমন কোনও ক্ষতি হয়নি। আরিফ হঠাৎ গাড়ি থেকে নেমে হেলমেট দিয়ে গাড়ি ভাঙচুর শুরু করেন। এরপর হাতের লাঠি দিয়ে আমাদের মারতে থাকেন। আমরা অনেক অনুরোধ করার পরও তিনি কোনও কথা না শুনে বেদম পেটাচ্ছিলেন।’ শ্যামলীতে গাড়ি ভাঙচুর ও যাত্রীদের মারধর করলেন পুলিশ কনস্টেবল

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত)আমিনুল ইসলাম বলেন, ‘দুই পক্ষকে থানায় নিয়ে আসা হয়েছে। আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি। ভুক্তভোগীরা মামলা করলে আমরা তা নিয়ে আইনি ব্যবস্থা নেবো।’

/আরজে/এনএল/এআরআর/এআর/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম