কল্যাণপুরে জঙ্গি হামলা: তদন্ত প্রতিবেদন দাখিল ৪ সেপ্টেম্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০১৮, ১৪:১২আপডেট : ১৬ জুলাই ২০১৮, ১৪:২৩

কল্যাণপুরের জঙ্গি আস্তানা রাজধানীর কল্যাণপুরে জঙ্গি হামলা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ফের পিছিয়েছে। আগামী ৪ সেপ্টেম্বর প্রতিবেদন জমা দেওয়ার নতুন দিন ধার্য করেছেন আদালত। সোমবার (১৬ জুলাই ) ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলামের আদালত এ দিন ধার্য করেন। 

আদালতের ভারপ্রাপ্ত সাধারণ নিবন্ধন কর্মকর্তা তাহেরা বানু বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

সোমবার মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য ছিল। কিন্তু তদন্তকারী কর্মকর্তা পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের পুলিশ (পরিদর্শক) মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রতিবেদন জমা না দেওয়ায় আদালত নতুন এ দিন ঠিক করেন।

প্রসঙ্গত, ২০১৬ সালের ২৬ জুলাই রাজধানীর কল্যাণপুরের ৫ নম্বর সড়কের ‘জাহাজ বিল্ডিং’এ রাতে পুলিশ অভিযান চালায়। অভিযানে ৯ জঙ্গি মারা যায়। হাসান নামে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে পুলিশ। পালিয়ে যায় একজন। তারা সবাই জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য বলে জানিয়েছিল পুলিশ।

ওই ঘটনার দু’দিন পর মিরপুর মডেল থানার পরিদর্শক (অপারেশন) শাহ জালাল আলম সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন। এই মামলায় ১০ জনকে আসামি করা হয়।

/টিএইচ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক