তিন মাসের জন্য মান্নার পাসপোর্ট ফেরতের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০১৮, ১৩:২৫আপডেট : ১১ অক্টোবর ২০১৮, ১৫:২৫

মাহমুদুর রহমান মান্না

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে তিন মাসের জন্য পাসপোর্ট ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। এ সংক্রান্ত এক আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার (১১ অক্টোবর) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই নির্দেশ দেন।

আদালতে মান্নার পক্ষে শুনানি করেন ড. শাহদীন মালিক। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

এর আগে মান্নার পাসপোর্ট আদালতে জমা থাকলে, ২০১৭ সালের ২৪ আগস্ট আপিল বিভাগের এক নির্দেশনায় বিদেশে চিকিৎসা করাতে তাকে তিন মাসের জন্য পাসপোর্ট ফেরত দিতে নির্দেশ দেন আপিল বিভাগ। কিন্তু পরবর্তীতে মান্নার জামিন শর্তে তার পাসপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছিলেন আদালত। এর পরিপ্রেক্ষিতে মান্না আবারও তার পাসপোর্ট আদালতে জমা দেন। এরপর পুনরায় চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট ফেরত চেয়ে মান্নার পক্ষ থেকে আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।

/বিআই/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী