ড. কামালের ওপর হামলা মামলায় তদন্ত প্রতিবেদন ১৬ অক্টোবর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০১৯, ১৫:২৩আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৩৭

ড. কামাল হোসেন গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের গাড়িবহরে হামলার ঘটনায় দারুস সালাম থানায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন ১৬ অক্টোবর দাখিল করার নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১১ সেপ্টেম্বর) মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু এ দিন প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী মামলাটির প্রতিবেদন দাখিলের এ দিন ধার্য করেন।

গত বছরের ১৫ ডিসেম্বর ঢাকা-১৪ আসনের বিএনপি প্রার্থী সৈয়দ আবু বকর সিদ্দিক আওয়ামী লীগের ১২ নেতাকর্মীর বিরুদ্ধে রাজধানী দারুস সালাম বাদী হয়ে মামলাটি করেন।

মামলার এজাহার থেকে জানা গেছে, গত বছরের ১৪ ডিসেম্বর সকালে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে ফেরার পথে দারুস সালাম এলাকায় ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা গাড়িবহরে হামলা চালায়। তারা একইসঙ্গে চাকু, লোহার রড, হকিস্টিকসহ লাঠিসোটা দিয়ে ড. কামাল হোসেন, আ স ম আব্দুর রব ও রেজা কিবরিয়াসহ ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। ওই সময় ড. কামাল হোসেনের গাড়িসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।

/টিএইচ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের