আগুন লাগা কারখানাটির অনুমোদন ছিল না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০১৯, ১৯:৪৮আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ১৯:৫২

বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ কেরানীগঞ্জের চুনখুটিয়ায় আগুন লাগা প্লাস্টিক কারখানাটির অনুমোদন ছিল না বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি জানান, সেখানে আরও অননুমোদিত কারখানা রয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় ৩৪ জন দগ্ধ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি আছে। কারখানার ভেতর থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে দগ্ধদের দেখতে এসে তিনি এই তথ্য জানান।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। অগ্নিদগ্ধদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা তল্লাশি করে একজনের মরদেহ উদ্ধার করেছেন। এখনও তল্লাশি চলছে। আহতরা কেউ শঙ্কা মুক্ত নন। তাদের সবার ৩০ শতাংশের বেশি শরীর দগ্ধ হয়েছে।’

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা অনেকবার বলেছি, শিল্পকারখানা হবে নির্দিষ্ট জোনে। স্থানীয় সরকার ও পরিবেশ অধিদফতরকে আমি অনেকবার বলেছি। কিন্তু, কারখানাগুলো সরানো যায়নি। কারখানাটিতে ৭০ থেকে ৮০ জন শ্রমিক কাজ করতো। এটি খুবই অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ কারখানা।’

অনুমোদনহীনভাবে কারখানা গড়ে তোলা ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান কেরানীগঞ্জের সংসদ সদস্য নসরুল হামিদ বিপু। তিনি দগ্ধদের সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন।

বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে কেরানীগঞ্জের চুনখুটিয়ার ওই কারখানায় আগুন লাগে।

আগুনের আরও খবর...
কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুনের ঘটনায় নিহত ১

/এআইবি/এআরআর/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের