সারোয়ারের পরিবারকে শায়েস্তা করতেই বাসায় হামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০২০, ১৫:০৫আপডেট : ২৩ জানুয়ারি ২০২০, ১৫:৩১

সারোয়ারের পরিবারকে শায়েস্তা করতেই বাসায় হামলা মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারওয়ার আলীর পরিবারকে শায়েস্তা করতেই বাসায় ডাকাতির চেষ্টা ও হামলা হয়েছিল। মূল পরিকল্পনাকারী সাবেক গাড়িচালক শেখ নাজমুল ইসলামসহ চারজনকে গ্রেফতারের পর এই তথ্য জানা গেছে। নাজমুলের দাবি,সারোয়ার আলীর স্ত্রী বাজে ব্যবহারের কারণে সে চাকরি ছেড়ে দেয়। সেই পরিবারকে শায়েস্তা করতে গত ৫ জানুয়ারি রাতে উত্তরা ৭ নং সেক্টরে সারোয়ার আলী ও তার মেয়ের বাসায় হামলার ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদর দফতরে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদার এই তথ্য জানান।

এ ঘটনা মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলো শেখ নাজমুল ইসলাম (৩০), শেখ রনি (২৫), মনির হোসেন (২০), ফয়সাল কবির (২৬) ও ফরহাদ (১৮)। এদের মধ্যে ফরহাদকে ১২ জানুয়ারি গ্রেফতার করা হয়। বাকিদের ২২ জানুয়ারি ঢাকাসহ দেশের বিভিন্নস্থান থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। আসামি আল আমিন মল্লিক ও নূর মোহাম্মদ পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।

পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার সংবাদ সম্মেলনে বলেন, ‘নাজমুল হিন্দি সিনেমার ভক্ত। তিনি ভাবতেন, গরিব হওয়া তার অপরাধ। গরিব হওয়ার কারণে ম্যাডাম কর্তৃক সঠিক ব্যবহার পাচ্ছেন না। এই কারণে চাকরিটি ছেড়ে দেন। এবং মনে মনে পরিকল্পনা করেন, এর একটি প্রতিবাদ হওয়া দরকার। এই প্রতিবাদের অংশ হিসেবে নিজেসহ সাতজনের একটি দল গঠন করে নাজমুল। তাদেরকে নিয়েই সারোয়ার আলীর বাসায় এই হামলা চালানো হয়।’

আরও পড়ুন: 

মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি হত্যাচেষ্টা: মূল আসামি নাজমুলসহ গ্রেফতার ৪

/আরজে/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের