কামরাঙ্গীরচরে নির্বাচনি প্রচারণায় আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০২০, ২১:৫৩আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ২২:০৮

কামরাঙ্গীরচরে নির্বাচনি প্রচারণায় আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ

রাজধানীর কামরাঙ্গীরচরের বড় গ্রামে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনি প্রচারণা চালানোর সময় আওয়ামী লীগের হোসেন গ্রুপ ও বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী রতন গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিদ্রোহী প্রার্থীর একটি অফিস ভাঙচুর করার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৪ জানুয়ারি) জুমার নামাজের পর কামরাঙ্গীরচর বড় গ্রামের ইসলাম চেয়ারম্যান বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মশিউর রহমান বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ হোসেন ও বিদ্রোহী প্রার্থী সাইদুর রহমান রতনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ।

এ বিষয়ে বিদ্রোহী প্রার্থী সাইদুর রহমান রতন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি দল থেকে মনোনয়ন না পেয়ে ৫৬নং ওয়ার্ডে কাউন্সিলর পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছি। গতকাল (বৃহস্পতিবার) রাতে আমার সমর্থক ও কর্মীরা পোস্টার লাগাতে গেলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ হোসেনের লোকজন এসে তাদের মারধর করে। এ সময় তারা চারটি মোটরসাইকেল ভাঙচুর করে।’

কামরাঙ্গীরচরে নির্বাচনি প্রচারণায় আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ, ভাঙচুর

তিনি অভিযোগ করে আরও বলেন, ‘শুক্রবার জুমার নামাজ শেষে আমি বড় গ্রাম থেকে প্রচারণা শুরু করলে আমার সমর্থক ও কর্মীদের ওপর স্ট্যাম্প ও হকিস্টিক দিয়ে হামলা চালায় হোসেন গ্রুপের কর্মীরা। সেখানে আমার কর্মী ও ওয়ার্ড আওয়ামী লীগ কর্মীর মোটরসাইকেল ভাঙচুর করে তারা। আমার নির্বাচনি অফিসে তারা আগুন দেয়। এ ঘটনায় আমার ১৪ জন সমর্থক ও কর্মী আহত হয়েছেন।’

/এসজেএ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী