র‌্যাব পরিচয়ধারী দুই প্রতারক আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫৯আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২০, ২২:১৫

র‌্যাব পরিচয়ধারী দুই প্রতারক আটক

র‌্যাব পরিচয় দিয়ে বিভিন্ন সময় চাঁদাবাজি, ছিনতাই, অপহরণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে দুই প্রতারককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। শনিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মো. কাইমুজ্জামান খান।

আটককৃতরা হলো মাদারীপুরের আল আমিন (২২) ও কেরানীগঞ্জের রুমান মিয়া (২০)।  তাদের কাছ থেকে ১টি ওয়ান শুটারগান, ছয় রাউন্ড গুলি, ১টি খেলনা পিস্তল, ১টি র‌্যাবের জ্যাকেট, ১ জোড়া হ্যান্ডকাপ, ২টি মোবাইল ফোন ও নগদ ৬ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

কাইমুজ্জামান খান বলেন, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন চুনককুটিয়া এলাকায় অভিযান চালিয়ে ওই ২ জনকে আটক করা হয়। তারা ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে র‌্যাব পরিচয় দিয়ে অভিনব কায়দায় চাঁদাবাজি, ডাকাতি ও মাদক ব্যবসাসহ বিভিন্ন ধরনের অপরাধ করে আসছিলে। এছাড়াও তারা অপহরণ করে ভিকটিমদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ দাবি করতো। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

/এসজেএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম