পুরান ঢাকায় ফের কেমিক্যালের আগুনে দগ্ধ দুই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০২০, ১২:৪০আপডেট : ০৬ জুন ২০২০, ১২:৫২

পুরান ঢাকায় ফের কেমিক্যালের আগুনে দগ্ধ দুই রাজধানীর পুরান ঢাকার রায়সাহেব বাজার এলাকায় ফের কেমিক্যালের আগুনে পুড়ে দুই জন গদ্ধ হয়েছেন। তাদেরকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

শনিবার (৬ জানুয়ারি) ভোরে রায়সাহেব বাজারের লালচান মুকিম লেন এলাকার তিনটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরবর্তীতে ফায়ার সার্ভিস প্রাথমিক তদন্তে আগুনের সূত্রপাত কেমিক্যাল থেকে হয়েছে বলে জানায়। গোডাউনে রাখা মরিচা পরিষ্কার করার জন্য ব্যবহৃত কেমিক্যাল বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়। এতে পুড়ে যায় তিনটি গোডাউনের জিনিসপত্র।

এই ঘটনায় দগ্ধ দুইজনের মধ্যে একজন রকি (২৮) তবে আরেকজনের নাম জানা যায়নি। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাসেল শিকদার বলেন, ‘রাযসাহেব বাজারের গোডাউনে আগুনের সূত্রপাত হয় কেমিক্যাল থেকে। ওই গোডাউনে নাট পরিষ্কার করার এক ধরনের কেমিক্যাল ছিল। সেই কেমিক্যাল বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের সদস্যরা রিপোর্ট দিয়েছেন। কম বেশি তিনটি গোডাউনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে।’

প্রসঙ্গত, এরআগে ২০১০ সালের ৩ জুন পুরান ঢাকার নিমতলীতে অবৈধভাবে পরিচালিত কেমিক্যালের গুদামে আগুন লেগে ১২৪ জনের মৃত্যু হয়। এছাড়া গত বছরের ২০ ফেব্রুয়ারি রাতে চকবাজারের চুরিহাট্টা এলাকায় ভয়াবহ আগুনে অন্তত ৬৭ জনের মৃত্যু হয়।

/এআরআর/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী