গুলিস্তানে বোমাতঙ্ক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০২০, ২৩:১৪আপডেট : ২৫ জুলাই ২০২০, ২৩:৪৩

বোমসদৃশ্য বস্তু রাজধানীর গুলিস্তান বঙ্গবন্ধু স্কয়ারে বোমাসদৃশ্য বস্তু পাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল পুরো এলাকায়। পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে ভেতরে বালি ঢুকিয়ে তার পেঁচিয়ে রাখা অবস্থায় পানির বোতল উদ্ধার করে। আতঙ্ক ছড়ানোর জন্য কেউ এ কাজ করেছে বলে মনে করছেন পুলিশের সংশ্লিষ্টরা।
শনিবার (২৫ জুলাই) রাত পৌনে নয়টার দিকে প্রথম বোমাসদৃশ্য বস্তু দেখে পুরো জায়গাটি ঘিরে রাখা হয়। পরবর্তী ডিবি পুলিশের বোম্ব ডিসপোজাল টিম এসে পরীক্ষা-নিরীক্ষা করার পর এটি বালু ভর্তি বোতল বলে জানায়।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, বঙ্গবন্ধু মোড়ালের পূর্ব পাশে পুলিশ বক্সের কাছে বোমাসদৃশ্য বস্তুটি পাওয়া গিয়েছিল। এর আগেও এখানে বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। তাই আতঙ্ক ছড়িয়েছিল। আর এই আতঙ্ক ছড়ানোর জন্যই হয়তো এ কাজ করা হয়েছে। কে বা কারা এই কাজ করেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান আবু বক্কর সিদ্দিক।
ওসি জানান, পানির বোতলটা স্কচ-টেপ পেঁচানো ছিল। বোতলটা কেটে গ্রেনেড আকৃতির বানিয়েছিল। ওপরে পেঁচানো ছিল কালো স্কচ-টেপ। বোম্ব ডিসপোজাল টিম ভেতরে বালু আর তার পেয়েছে।

/আরজে/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের