বুড়িগঙ্গায় লঞ্চডুবি: ময়ূর-২ লঞ্চের সহকারী মাস্টার ও গ্রিজার কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০২০, ২২:৪৫ আপডেট : ২৬ জুলাই ২০২০, ২২:৪৯

বুড়িগঙ্গায় লঞ্চডুবি: ময়ূর-২ লঞ্চের সহকারী মাস্টার ও গ্রিজার কারাগারে বুড়িগঙ্গায় ‘মর্নিং বার্ড’ লঞ্চডুবির ঘটনায় করা মামলায় ‘ময়ূর-২’ লঞ্চের সহকারী মাস্টার জাকির হোসেন ও গ্রিজার হৃদয়কে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রবিবার (২৬ জুলাই) শুনানি শেষে ঢাকার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিশকাত শুকরানা এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবির বাবুল এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম আসামি জাকির হোসেনের তিন দিনের রিমান্ড শেষে তদন্ত শেষ আদালতে উপস্থিত করেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। একই সঙ্গে গ্রিজার হৃদয়কে গ্রেফতার দেখিয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে শুক্রবার (২৪ জুলাই) জাকির হোসেনের তিন দিনের রিমান্ডের আদেশ দেন আদালত।

প্রসঙ্গত, গত ২৯ জুন ঢাকা-চাঁদপুর রুটের ‘ময়ূর-২’ নামে একটি লঞ্চের ধাক্কায় ঢাকা-মুন্সীগঞ্জ রুটের ‘মর্নিং বার্ড’ লঞ্চটি ডুবে যায়। ওই ঘটনায় ৩৪ জনের মরদেহ উদ্ধার করা হয়।

/টিএইচ/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আসিফ মাহমুদকে নিয়ে দুদকের প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
আসিফ মাহমুদকে নিয়ে দুদকের প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
এসএসসি পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ৪৫৮৫ জন
এসএসসি পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ৪৫৮৫ জন
শেখ হাসিনার জন্মদিনে জবিতে প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি
শেখ হাসিনার জন্মদিনে জবিতে প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি
এবারের বিশ্ব শিক্ষক দিবসের সম্মাননা ১২ থেকে ১০০-তে উন্নীত: মাহদী আমিন
এবারের বিশ্ব শিক্ষক দিবসের সম্মাননা ১২ থেকে ১০০-তে উন্নীত: মাহদী আমিন
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
সমুদ্রের তলদেশ দিয়ে ঘণ্টায় ৩২০ কিমি গতিতে ছুটে যে বুলেট ট্রেন
সমুদ্রের তলদেশ দিয়ে ঘণ্টায় ৩২০ কিমি গতিতে ছুটে যে বুলেট ট্রেন