পল্টনে বোমা বিস্ফোরণ: পাঁচ জঙ্গি রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০২০, ১৭:০০আপডেট : ১২ আগস্ট ২০২০, ১৭:০৮

পল্টনে বোমা বিস্ফোরণ: পাঁচ জঙ্গি রিমান্ডে রাজধানীর পল্টনে বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার জঙ্গি সংগঠনের পাঁচ সদস্যকে সাত দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। বুধবার (১২ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো.জসীম শুনানি শেষে এই আদেশ দেন।
রিমান্ড প্রাপ্ত আসামিরা হলো, শেখ সুলতান মোহাম্মদ নাইমুজ্জামান (২৬), সানাউল ইসলাম সাদি (২৮), রুবেল আহমেদ (২৮), আব্দুর রহিম জুয়েল (৩০) ও সায়েম মির্জা (২৪)। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) পুলিশের উপ- পরিদর্শক মোতালেব হোসেন বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
মোতালেব হোসেন জানান, বুধবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক আব্দুল্লাহ আল নজরুল মামলার সুষ্ঠু তদন্তের জন্য আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। বিচারক আসামিদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এরআগে, মঙ্গলবার (১১ আগস্ট) সিলেট থেকে তাদের আটক করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। গত ২৪ জুলাই রাত ১০টার দিকে পল্টনে হঠাৎ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। বিস্ফোরণস্থল থেকে ২০০ গজ দূরে পল্টন থানা পুলিশের একটি চেকপোস্ট ছিল। ওই ঘটনায় পল্টন থানায় বিস্ফোরক আইনে একটি মামলা হয়।

/টিএইচ/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ