র‌্যাব হেফাজতে মৃত্যু: আইন সালিশ কেন্দ্রের উদ্বেগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ আগস্ট ২০২০, ১৮:০০ আপডেট : ২৬ আগস্ট ২০২০, ১৮:০৮

র‌্যাব হেফাজতে মৃত্যু: আইন সালিশ কেন্দ্রের উদ্বেগ চট্টগ্রামে র‌্যাব হেফাজতে মো. আকরাম (৩৩) নামের এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)। বুধবার (২৬ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগ জানায় সংগঠনটি।
আইন ও সালিশ কেন্দ্রের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রামে র‌্যাব হেফাজতে আকরাম নামে একজনের মৃত্যুর অভিযোগ উঠেছে। র‌্যাব দাবি করেছে, নিহত আকরাম একজন ছিনতাইকারী। ছিনতাই করতে গেলে সে গণপিটুনির শিকার হয়। যে কারণে সে মৃত্যুবরণ করেছে। অন্যদিকে পরিবারেরপক্ষ থেকে দাবি করা হয়েছে, র‌্যাব হেফাজতে শারীরিক নির্যাতন চালানোর কারণে তার মৃত্যু হয়েছে।
আইন ও সালিশ কেন্দ্র (আসক) এ ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে, নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িতদের হেফাজতে নির্যাতন ও মৃত্যু (নিবারণ) আইন ২০১৯ এর আওতায় ব্যবস্থা নেওয়ার দাবি করে। আসক সরকারের কাছে এ ঘটনার বিচার, পরিবারের সদস্যদের নিরাপত্তা এবং যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানায়।

/জেইউ/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনের হাইস্পিড ট্রেনে বিলাসবহুল ভ্রমণ, টিকিটের দাম কত?
চীনের হাইস্পিড ট্রেনে বিলাসবহুল ভ্রমণ, টিকিটের দাম কত?
ভারত ছাড়ার নির্দেশ ইমরান খানকে
ভারত ছাড়ার নির্দেশ ইমরান খানকে
পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
সর্বাধিক পঠিত
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, যাত্রাপথে থামবে কত স্টেশনে
কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, যাত্রাপথে থামবে কত স্টেশনে