আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠীর সঙ্গে অর্থ লেনদেনের অভিযোগে গ্রেফতার ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০২০, ১২:৪০ আপডেট : ২৮ আগস্ট ২০২০, ১২:৪০

গ্রেফতার

আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠীর সঙ্গে অর্থ লেনদেনের অভিযোগে নব্য জেএমবি’র (জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশ) এক সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন (সিটিটিসি) বিভাগ। তার নাম শিব্বির আহমাদ (২২)।

শুক্রবার (২৮ আগস্ট) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ কমিশনার ওয়ালিদ হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকালে পূর্ব বাসাবো এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি মোবাইল, পাঁচটি জিহাদি বই ও একটি ব্যাংকে টাকা জমা দেওয়ার রশিদ বই উদ্ধার করা হয়।

শিব্বিরকে সবুজবাগ থানায়  সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।

সিটিটিসি সূত্রে জানা যায়, শিব্বির নব্য জেএমবি প্রতিষ্ঠার শুরু হতে সংগঠনের সঙ্গে যুক্ত থেকে সংগঠনের মিডিয়া উইংয়ে কাজ করত। নব্য জেএমবির এক সময়ের আমির মুসার সঙ্গে তার ঘনিষ্ট সম্পর্ক ছিল। মুসা মারা যাওয়ার পর সে সংগঠনে কিছুদিন নিষ্ক্রিয় থাকে। ২০১৮ সালে সে পুনরায় অনলাইনের মাধ্যমে সংগঠনের কার্যক্রমের সঙ্গে যুক্ত হয়। অনলাইনে বিভিন্ন আইডি ব্যবহার করে আইএস অনুপ্রাণিত বিদেশি বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করতো।

সে বিভিন্ন কৌশলে ফিলিপাইন, ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও আফগানিস্তানসহ আরো কয়েকটি দেশের আইএস অনুপ্রাণিত সদস্যদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে। দেশে সংগঠনকে শক্তিশালী করা এবং নাশকতামূলক কার্যক্রম পরিচালনার জন্য বিদেশের বিভিন্ন নাগরিকের কাছ থেকে বিভিন্ন উপায়ে অর্থ সংগ্রহ করে। এছাড়াও সিরিয়া ফেরত বিভিন্ন দেশের কিছু বিদেশি নাগরিকদের সঙ্গেও অর্থ লেনদেন করেছে।

সিটিটিসি সূত্রে আরও জানা যায়, শিব্বির বাসাবো সাইদিয়া দাখিল মাদ্রাসা থেকে ২০১৭ সালে দাখিল পাস করার পর বিভিন্ন মসজিদের মুয়াজ্জিন ও সহকারী ইমামের কাজের আড়ালে উগ্রবাদী ধারণার প্রচার ও জঙ্গি কার্যক্রম পরিচালনা করতো।

 

 

 

/আরজে/এসটি/
সম্পর্কিত
চকবাজারের এক মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
ঝিলমিল আবাসিক প্রকল্প এলাকায় ১৯ জেলার অস্থায়ী বাস টার্মিনাল উদ্বোধন
ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৪৬৪, ট্রাফিক আইন লঙ্ঘনে ২৯১৫ মামলা
সর্বশেষ খবর
অর্থ ঋণ ও চেক ডিজঅনার মামলা স্বতন্ত্রভাবে চলবে
অর্থ ঋণ ও চেক ডিজঅনার মামলা স্বতন্ত্রভাবে চলবে
চকবাজারের এক মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
চকবাজারের এক মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
সেন্টমার্টিনে পর্যটকসংখ্যা ও অবস্থানের সময়সীমায় পরিবর্তন আসছে?
সেন্টমার্টিনে পর্যটকসংখ্যা ও অবস্থানের সময়সীমায় পরিবর্তন আসছে?
মেসির ইংরেজি না শেখার আক্ষেপ 
মেসির ইংরেজি না শেখার আক্ষেপ 
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার