মোটরসাইকেল না পেয়ে কলেজছাত্রের আত্মহত্যা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০২০, ২১:৪৩আপডেট : ৩১ অক্টোবর ২০২০, ২১:৪৯

মোটরসাইকেল না পেয়ে কলেজছাত্রের আত্মহত্যা মোটরসাইকেল কিনে না দেওয়ায় এক কলেজছাত্র আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পরিবার। তার নাম হাসিবুল হোসেন মুন্না (১৭)। সে মুন্সীগঞ্জের হরগঙ্গা কলেজের অনার্সের শিক্ষার্থী ছিল।

শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর কদমতলী এলাকায় নিজ বাসায় সে আত্মহত্যা করে বলে জানায় পরিবার। মৃতের বাবা সাবেক ব্যাংক কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ‘হাসিবুলকে বিদেশ পাঠানোর চেষ্টা করছিলাম। সে আমার কাছে একটি মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য আবদার করছিল। তা কিনে দিতে না পারায় অভিমান করে এই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছি।’

ঘটনার পর স্বজনেরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। কদমতলীর মোহাম্মদবাগ এলাকায় পরিবারের সঙ্গে থাকতো সে। তিন ভাই এক বোনের মধ্যে সে ছিল সবার ছোট।’

/এসএইচ/এআইবি/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম