হলমার্কের ৩ হাজার ৮৩৪ শতক জমির মালিকানা সোনালী ব্যাংককে দেওয়ার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০২০, ১৫:২১আপডেট : ২২ নভেম্বর ২০২০, ১৬:২৩

হলমার্ক গ্রুপ

হলমার্ক ফ্যাশন লিমিটেডের ঢাকার সাভারে থাকা তিন হাজার ৮৩৪ শতক জমির ভোগ ও দখলের মালিকানা সোনালী ব্যাংক লিমিটেডকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার (২২ নভেম্বর) ঢাকার অর্থ ঋণ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ আদেশ দেন।

সোনালী ব্যাংকের পেনাল আইনজীবী জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হলমার্ক ফ্যাশন লিমিটেডের এমডি ও চেয়ারম্যান সোনালী ব্যাংকে সম্পত্তি বন্ধক দেওয়ার শর্তে ঋণ নিয়েছিলেন। তারা ঋণের টাকা পরিশোধ না করায় আমরা ২০১৮ সালের ১ জানুয়ারি আদালতে মামলা করি। ২০১৯ সালের ১৩ নভেম্বর হলমার্ক ফ্যাশন লিমিটেডের ৩ হাজার ৮৩৪ শতক জমির ক্রোক করার আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার আদালত হলমার্কের জমির ভোগ ও দখলের মালিকানার সনদ সোনালী ব্যাংকে প্রদান করেন। 

/টিএইচ/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম