সম্রাট অসুস্থ, পেছালো অভিযোগ গঠনের শুনানি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০২০, ১৩:২৪আপডেট : ৩০ নভেম্বর ২০২০, ১৩:২৪

এনামুল হক আরমান ও ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট (ফাইল ছবি)

যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট ও এনামুল হক আরমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছালো। পরবর্তী শুনানির জন্য ৭ জানুয়ারি ধার্য করেছেন আদালত।

সোমবার (৩০ নভেম্বর) ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক তেহসিন ইফতেকার শুনানি শেষে এ আদেশ দেন ‌।

সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর মাহবুবুর রহমান বলেন, এদিন কারাগার থেকে সম্রাটের সহযোগী আরমানকে আদালতে হাজির করা হয়। কিন্তু সম্রাট অসুস্থ থাকায় তাকে আদালতে হাজির করা হয়নি। তাই রাষ্ট্রপক্ষ থেকে অভিযোগ গঠনের শুনানি পেছানোর আবেদন করা হয়। এরপর বিচারক আবেদন মঞ্জুর করে পরবর্তী ৭ জানুয়ারি শুনানির জন্য দিন ধার্য করেন। 

গত ২০ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ তাদের বিরুদ্ধে মাদক মামলায় অভিযোগপত্র গ্রহণ করেন।

প্রসঙ্গত, গত বছরের ৬ অক্টোবর ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাট ও তার সহযোগী আরমানকে গ্রেফতার করে র‌্যাব। পরে তার কাকরাইলের কার্যালয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ, পিস্তল ও উদ্ধার করা হয়। ওই ঘটনায় ৭ অক্টোবর র‌্যাব-১ এর ডিএডি আব্দুল খালেক বাদী হয়ে রমনা থানায় দু’টি মামলা করেন।

/টিএইচ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি