বিমানবন্দরে আটক সেই ভারতীয় নাগরিক কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২১, ২০:০২আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ২০:০২

জাল ভিসায় যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টা করে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক ভারতীয় নাগরিক শক্তিভেলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২৫ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ-উর-রহমানের আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এসব তথ্য জানা গেছে।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ইন্সপেক্টর আবু তাহের মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন

জানা যায়, শক্তিভেলের জন্ম ভারতের তামিলনাড়ুতে। তবে তিনি কলকাতায় বসবাস করেন। তিনি বেনাপোল দিয়ে ২০ জানুয়ারি বাংলাদেশে প্রবেশ করেন। রবিবার (২৪ জানুয়ারি) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যুক্তরাজ্যে যাওয়ার জন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাউন্টারে বোর্ডিং পাশ সংগ্রহের জন্য প্রবেশ করেন। তখন কাউন্টার স্টাফ তার ভিসাটি জাল বলে সন্দেহ করেন। তখন বিষয়টি হাইকমিশনের ইমিগ্রেশন লিয়াজো অফিসার সাদিয়া আনজুমকে জানালে তিনি আসামির ভিসা জাল বলে নিশ্চিত করেন ।

এরপর বাংলাদেশ বিমান এয়ারলাইন্স এর কর্তৃপক্ষের নির্দেশক্রমে পাসপোর্ট ও টিকেটসহ আসামিকে পরবর্তী পদক্ষেপের জন্য পুলিশের নিকট হস্তান্তর করা হয়। পরে তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়।

/এমএইচজে/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান