মতিঝিলে ৬১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২, হানিফ পরিবহনের বাস জব্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০২১, ১২:৪৭আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১২:৪৭

রাজধানীর মতিঝিল থানা এলাকা থেকে ইয়াবাসহ দুই জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগের সদস্যরা।

গ্রেফতার দুই জন হলেন মো. সুমন (৪০) ও মো. মেহেদী হাসান (২৪)। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ছয় হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবা পরিবহনে ব্যবহৃত হানিফ পরিবহনের একটি এসি বাসও জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উত্তরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৮ টায় মতিঝিল থানার টুইনবি সার্কুলার রোড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা রুজু হয়েছে বলে জানান তিনি।

 

/এসএইচ/টিটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি