মাদানীর বিরুদ্ধে আরেকটি মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০২১, ২৩:৪০আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ২৩:৪৫

ডিজিটাল নিরাপত্তা আইনে মাওলানা রফিকুল ইসলাম মাদানী বিরুদ্ধে মতিঝিল থানায় একটি মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার (৮ এপ্রিল) রাতে মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার সৈয়দ নুরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এর সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, আদনান শান্ত নামের এক ব্যক্তি মাওলানা রফিকুল ইসলাম মাদানীসহ ৫ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে এই মামলাটি দায়ের করেছেন। এ বিষয়ে তদন্ত চলছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ইউটিউব ও বিভিন্ন সামাজিক মাধ্যমে মাওলানা রফিকুল ইসলাম মাদানী দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য ছড়াচ্ছেন। তার এসব বক্তব্য দেশের সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। বিভ্রান্ত হয়ে তারা দেশের সম্পত্তির ক্ষতি করছে।

গতকাল বুধবার (৭ এপ্রিল) ভোরে নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দার নিজ বাড়ি থেকে রফিকুল ইসলাম মাদানীকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান-র‌্যাব। তার বিরুদ্ধে গাজীপুরের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরকরা হয়েছে।

আরও পড়ুন: মাদানীর মোবাইলে পর্নো ভিডিও, বিয়ে করেছিলেন গোপনে

/আরটি/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা মুক্তিযুদ্ধে শহীদ, জন্ম ১৯৮১ সালে বলে ভাইরাল জামায়াত এমপির বাবা এখনও জীবিত
বাবা মুক্তিযুদ্ধে শহীদ, জন্ম ১৯৮১ সালে বলে ভাইরাল জামায়াত এমপির বাবা এখনও জীবিত
টিভিতে আজকের খেলা (১৮ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৮ জুন, ২০২৬)
ইংলিশ দাপট দেখলো ক্রোয়েশিয়া
ইংলিশ দাপট দেখলো ক্রোয়েশিয়া
হ্যারি কেইনের জোড়া গোল, শোধ করে দিলো ক্রোয়েশিয়া
হ্যারি কেইনের জোড়া গোল, শোধ করে দিলো ক্রোয়েশিয়া
সর্বাধিক পঠিত
‘বাক্সের কাঁকড়া’: যে কারণে নিজের পরিবারই আপনার উন্নতিতে অখুশি!
‘বাক্সের কাঁকড়া’: যে কারণে নিজের পরিবারই আপনার উন্নতিতে অখুশি!
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল
ইতিহাস গড়ে বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
ইতিহাস গড়ে বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা