আগামীকাল কাউকে সড়কে দেখতে চাই না: আইজিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০২১, ১২:৩৩ আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ১৩:০৩

সরকারি নির্দেশনা অনুযায়ী কঠোরভাবে লকডাউন পালনে সবার সহযোগিতা চেয়েছেন পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ। তিনি বলেন, ‘আমরা আগামীকাল (১৪ এপ্রিল) কাউকে সড়ক-রাস্তাঘাট এবং বাইরে দেখতে চাই না। বিনা প্রয়োজনে কাউকে দেখতে চাই না। আমরা চাপপ্রয়োগের চেয়ে নিজেদের উদ্যোগেই এই দায়িত্ব পালন করবো। এসব না মানলে সমগ্র বাংলাদেশকে আইসোলেশনে নিতে হবে।’

মঙ্গলবার (১৩ এপ্রিল) লকডাউনে পুলিশের মুভমেন্ট পাস অ্যাপসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘গতবছর যেভাবে নিয়ন্ত্রণ করেছি, এবারো দ্বিতীয় ওয়েভ নিয়ন্ত্রণ করবো। তবে অবশ্যই অপ্রয়োজনীয় চলাফেরা বন্ধ করতে হবে। গতবছর লাখ লাখ মানুষ ঢাকা ছেড়েছেন। এবারো গত দুদিন ধরে ঢাকা ছাড়ছেন, এগুলো ঠিক না। এগুলো নৈতিকভাবে খুবই অন্যায় কাজ। গতকাল (১২ এপ্রিল) বিভিন্নভাবে যারা যেখানে পৌঁছেছেন, তারা সেখানেই থাকবেন। গ্রামবাসীকে বলবো, লক্ষ্য রাখবেন, যদি আক্রান্ত কেউ থাকেন, তাহলে সে গ্রামের অন্যকেও আক্রান্ত করবে। তারা সাতদিন ঘরে থাকবেন। সরকার যেভাবে বলছে সেভাবে নির্দেশ মানবেন।’

আইজিপি আরও বলেন, ‘সীমিত কারণে বের হওয়া লাগতে পারে। তারা মুভমেন্ট পাস নেবেন। রাস্তাঘাটে কোনও আড্ডা দেবেন না। বিভিন্ন সড়কে, মোড়ে আড্ডা দেবেন না। দায়িত্বশীল নাগরিক হিসেবে তরুণরা কেউ বের হবেন না। বের হতে হলে অবশ্যই দ্রুত ঘরে ফিরতে হবে।’

গাড়ি বের করার বিষয়েও নিরুৎসাহী করে তিনি বলেন, অবশ্যই মুভমেন্ট পাস নেবেন। পুলিশকে সবাই সহযোগিতা করবেন বলেও তিনি অনুরোধ করেন।

করোনা পরিস্থিতিতে সবাইকে সচেতনতার সঙ্গে দায়িত্ব পালনের বিষয়ে আইজিপি বলেন, ‘সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। আমরা কোনও প্রাণহানি চাই না। বর্তমান পরিস্থিতি থেকে উত্তোরণের প্রধান উপায় হচ্ছে ব্যক্তিগত সচেতনতা। আমাদের অবশ্যই মাস্ক পড়তে হবে। তাছাড়া স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। শারীরিক দূরত্ব বজায় রাখা, হাত ধোয়া। এসব বিধি আমাদের মনোযোগ ও আন্তরিকতা দিয়ে মানতে হবে।’

আগামীকাল থেকে শুরু হওয়া লকডাউন কঠোরভাবে পালনের কথা জানান তিনি।

/এআরআর/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অ্যান্টিবায়োটিকের সঙ্গে চিনি খেলে কী ঘটে?
অ্যান্টিবায়োটিকের সঙ্গে চিনি খেলে কী ঘটে?
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
বৃদ্ধাশ্রমে নারীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম আটক
বৃদ্ধাশ্রমে নারীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম আটক
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম