সংসদ ভবনে হামলার পরিকল্পনা, দুই জঙ্গি ফের রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০২১, ২০:৩৫আপডেট : ১২ মে ২০২১, ২০:৩৫

জাতীয় সংসদ ভবনে হামলার পরিকল্পনায় জড়িত থাকার মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দুই সদস্যের ফের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার আসামিরা হলো— আলী হাসান উসামা ও আল আমিন।

বুধবার (১২ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমানের আদালত রিমান্ডের এই আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন  শাখা  (জিআর) থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করেন। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আবারও দুই জনের সাত দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আসামিদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ৬ মে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারীর আদালত আসামি আলী হাসান উসামা ও আল আমিনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ৫ মে সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থেকে প্রথমে আল আমিনকে গ্রেফতার করা হয়। পরে  হামলা প্ররোচনায় উগ্রবাদী বক্তা আলী হাসান ওসামাকে রাজবাড়ি থেকে গত ৬ মে ভোরে গ্রেফতার করে পুলিশ।

/এমএইচজে/এপিএইচ/
সম্পর্কিত
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
বনশ্রীতে ১০ বছরের শিশুর মৃত্যু: ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষার্থী রিমান্ডে 
শাহ আলী মাজারে হামলা: ৩ আসামি রিমান্ডে
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী