রোজিনার বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের করা মামলা ডিবিতে স্থানান্তর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০২১, ১৪:২২আপডেট : ১৯ মে ২০২১, ১৪:২৩

প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসালামের বিরুদ্ধে দায়ের করা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের রমনা বিভাগে হস্তান্তর করা হয়েছে। বুধবার (১৯ মে) দুপুরে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুন অর রশীদ বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

রোজিনার গ্রেফতারে জাতিসংঘের উদ্বেগ

তিনি বলেন, ডিএমপি কমিশনারের নির্দেশে মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়েছে। ডিবি রমনা বিভাগ মামলাটি ইতোমধ্যে বুঝে নিয়েছে। এখন থেকে তারাই মামলাটির তদন্ত করবেন।

নির্যাতনের কথা অস্বীকার, পাল্টা অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

উল্লেখ্য, সোমবার (১৭ মে) পেশাগত দায়িত্ব পালনের জন্য সাংবাদিক রোজিনা ইসলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। সেখানে ৬ ঘণ্টার বেশি সময় তাকে আটকে রেখে হেনস্তা করা হয়। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। রাত সাড়ে ৮টার দিকে তাকে হাসপাতালে নেওয়ার কথা বলে সচিবালয় থেকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়। রাতেই তার বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিযোগের ভিত্তিতে স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব ডা. মো. শিব্বির আহমেদ উসমানী বাদী এ মামলা দায়ের করেন। সাংবাদিক রোজিনার বিরুদ্ধে অনুমতি ছাড়া মোবাইলফোনে সরকারি গুরুত্বপূর্ণ নথির ছবি তোলা এবং আরও কিছু নথি লুকিয়ে রাখার অভিযোগ এনেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

রোজিনা ইসলাম ন্যায়বিচার পাবেন: আইনমন্ত্রী

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়ের করা তথ্য পাচার মামলায় রোজিনা ইসলামকে মঙ্গলবার (১৮ মে) সকালে সিএমএম আদালতে নিয়ে আসা হয়। সকাল ১১টা ৫ মিনিটে তাকে আদালতে তোলা হয়। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন আইনজীবী হেমায়েত উদ্দিন খান হিরন। রোজিনা ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হলে তার আইনজীবী এহসানুল হক সামাজী রিমান্ডের আবেদনের বিরোধিতা করে জামিন চান।

‘ছয় ঘণ্টা কী হয়েছিল সচিবালয়ে, তদন্ত করা হোক’

চিফ জুডিশিয়াল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক মোহাম্মদ জসিম সাংবাদিক রোজিনা ইসলামের রিমান্ড নাকচ করেন এবং আগামী বৃহস্পতিবার (২০ মে) জামিন শুনানির দিন ধার্য করেন। বিচারকের আদেশ পাওয়ার পর সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয় তাকে। সর্বশেষ খবর অনুযায়ী সাংবাদিক রোজিনা ইসলামকে গাজীপুরের কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে।

 

আরও পড়ুন:

‘রোজিনা ইসলাম ঠিক কাজটিই করেছেন’

সাংবাদিক রোজিনা ইসলামকে চিকিৎসা দেওয়ার নির্দেশ

রোজিনার প্রিজন ভ্যানের ছবি কী কথা বলে?

স্বেচ্ছায় কারাবরণ করতে আবেদন নিয়ে থানায় অনুসন্ধানী সাংবাদিকরা

রোজিনা ইসলামকে হেনস্তার ঘটনায় সম্পাদক পরিষদের নিন্দা

রোজিনা ইসলামের গ্রেফতারের ঘটনায় পেন বাংলাদেশের নিন্দা

সাংবাদিক রোজিনার বিরুদ্ধে মামলার প্রতিবেদন ১৫ জুলাই

রোজিনা ইসলামকে হেনস্তা করায় জাতীয় প্রেস ক্লাবের নিন্দা

রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি চায় প্রথম আলো

‘আমার সঙ্গে অন্যায় হয়েছে’ (ভিডিও)

সাংবাদিক রোজিনার রিমান্ড নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

নথি চুরির অভিযোগ: সাংবাদিক রোজিনাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে হেনস্তার পর থানায় হস্তান্তর

রোজিনা ইসলামকে আটকের ঘটনায় জাতীয় পার্টির নিন্দা

রোজিনা ইসলামের মুক্তি দাবি আইন-সালিশ কেন্দ্রের

সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের

/এআরআর/টিটি/
সম্পর্কিত
সাংবাদিক রোজিনার বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য
সাংবাদিক রোজিনার মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ
নথি চুরির অভিযোগে মামলাসাংবাদিক রোজিনার বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের দিন ধার্য
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম