আপিলেও জামিন পাননি বগুড়ার সেই তুফান সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০২১, ১১:২৯আপডেট : ০২ জুন ২০২১, ১১:৩৪

ধর্ষণ এবং কিশোরী ও তার মাকে নির্যাতনের পর মাথা ন্যাড়া করার ঘটনায় গ্রেফতার বহিষ্কৃত শ্রমিক লীগ নেতা তুফান সরকারকে দুর্নীতি মামলায় জামিন দেননি আপিল বিভাগ। হাইকোর্টের রায় স্থগিত চেয়ে করা তুফান সরকারের আবেদন খারিজ করে বুধবার (২ জুন) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ভার্চুয়াল আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে তুফান সরকারের পক্ষে শুনানি করেন আইনজীবী শরীফ উদ্দিন চাকলাদার। আর দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।

এর আগে, ১ মার্চ তুফান সরকার ৬ মাস কোনও আদালতে জামিন আবেদন করতে পারবেন না বলে আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। একইসঙ্গে এই মামলায় তার জামিন প্রশ্নে জারি করা রুল খারিজ করে দিয়েছিলেন আদালত। একই মামলায় জামিন প্রশ্নে রুল জারি থাকা অবস্থায় ফের জামিন আবেদন করায় এসব আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। পরে এসব আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছিলো তুফান সরকার।

প্রসঙ্গত, তুফান সরকারের বিরুদ্ধে ২০১৮ সালের ৩১ ডিসেম্বর বগুড়া সদর থানায় মামলা করে দুদক। মামলায় বলা হয়, জ্ঞাত আয় বহির্ভূতভাবে এক কোটি ৫৯ লাখ ৫৮ হাজার ৮৮৫ টাকা অর্জন করেছেন তুফান সরকার। যা তার আয়কর রিটার্নে দেখিয়েছেন। বাস্তবে আসামি তুফান সরকারের আয়ের কোনও বৈধ উৎস ছিল না।

বগুড়ায় মা ও মেয়েকে নির্যাতনের পর মাথা ন্যাড়া করার অভিযোগের মামলায় ২০১৭ সালের ২৯ জুলাই থেকে তিনি কারাবন্দি। এরইমধ্যে এ মামলায় হাইকোর্ট তার জামিনের আবেদন খারিজ করেছেন।

/বিআই/টিটি/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের