ছাত্র অধিকার পরিষদের ২৫ নেতাকর্মীর জামিন হয়নি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০২১, ১৮:২৪আপডেট : ১৭ জুন ২০২১, ১৮:২৪

রাজধানীর মতিঝিল থানায় দায়ের করা নাশকতা মামলায় ছাত্র অধিকার পরিষদের ২৫ নেতাকর্মীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৭ জুন) ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের ভার্চুয়াল আদালতে জামিনের আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী সিরাজুল ইসলাম ও খাদেমুল ইসলাম। অন্যদিকে রাষ্ট্রপক্ষ তাদের জামিনের বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করেন।

আসামিরা হলেন, ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক শাকিল উজ্জামান, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, ঢাকা কলেজ শাখার সভাপতি নাহিদ উদ্দিন তারেক, সাধারণ সম্পাদক নাজমুল হাসান, মো. নাঈম, আসাদুজ্জামান, যুব অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম পাঠান, আব্দুর রউফ, ইব্রাহীম খোকন, আল আমিন মিনা, মো. ইউনুস, মোস্তাক আহমেদ শিশির, সোহেল আহম্মেদ, শেখ খায়রুল কবির আহম্মেদ, সবুজ হোসেন, গোলাম তানভীর, হেমায়েত খলিফা, ইসমাইল হোসেন, রেজাউল করিম, মুনতাজুল ইসলাম, ক্বারী মাহমুদ বিন মনির, আজিম হোসেন, রুহুল আমিন, সোহেল মৃধা ও আল মাহমুদ জিহান।

গত ২৫ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে ছাত্র ও যুব অধিকার পরিষদ। মিছিল চলাকালে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনায় মতিঝিল থানায় এ মামলা দায়ের করে পুলিশ। মামলায় পুলিশের ওপর হামলা, মারধর ও হত্যাচেষ্টার পাশাপাশি বিস্ফোরক আইনে অভিযোগ আনা হয়।

/এমএইচজে/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী