কালোবাজারে টিসিবির পণ্য, ২ হাজার লিটার তেলসহ গ্রেফতার ৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০২১, ১৬:২২আপডেট : ১৮ জুন ২০২১, ১৬:২২

খোলা বাজারে খুচরা বিক্রির টিসিবির তেল,  চিনি ও ডাল কালোবাজারে বিক্রির সাথে জড়িত চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (১৭ জুন) রাতে রাজধানীর পল্লবী থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২ হাজার ৫২ লিটার তেল, ১ শ ৫০ কেজি চিনি ও ১ শ কেজি ডাল জব্দ করে র‍্যাব।

গ্রেফতারকৃতরা হলেন- মো. আবুল কাশেম (৫৩), মো. আরমান (৩৯), মো. ইরফান(২১)।

র‍্যাব-৪ এর সিনিয়র সহকারী পরিচালক সাজেদুল ইসলাম বলেন, তারা দীর্ঘদিন ধরে কালোবাজারে টিসিবির তেল, চিনি ও ডাল বিক্রি করে আসছিলো। তারা রাজধানীর বিভিন্ন এলাকা  থেকে  সরকার ঘোষিত  টিসিবির  নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বস্তায় সংগ্রহ করে রাজধানীসহ আশেপাশের  এলাকায় বিক্রি করতো।

/আরটি/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম