বাবাকে নির্যাতনের ভিডিও ভাইরাল, দুই ছেলে আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০২১, ২১:৩২আপডেট : ১৮ জুন ২০২১, ২১:৪৫

বৃদ্ধ পিতাকে শারীরিক নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ উদ্যোগী হয়ে অভিযুক্ত দুই ছেলেকে আটক করে।

শুক্রবার (১৮ জুন) এ ঘটনায় অভিযুক্ত বৃদ্ধের ছেলে আলমাস ফরাজী ও আজমল ফরাজী‌কে আটক করা হয়।

ভাইরাল হওয়া ভিডিওটি বিশ্লেষণ করে পুলিশ জানতে পারে, ঘটনাস্থল পটুয়াখালী জেলার রাঙ্গাবালী থানাধীন এলাকায়।

পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পাবলিকেশন্স বিভাগ স্থানীয় পুলিশকে নির্দেশনা দিলে অভিযুক্তদের আইনের আওতায় আনা হয়।

রাঙ্গাবালী থানা পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে, বৃদ্ধ ব্যক্তির নাম মো. দে‌লোয়ার ফরাজী। তার বয়স ৭৩ বছর। তিনি ভরণ-পোষ‌ণের জন্য সন্তান‌দের উপর নির্ভরশীল। বি‌ভিন্ন সম‌য়ে নানা অজুহা‌তে তাকে নির্যাতন করা হ‌তো।

অভিযুক্তদের বিরু‌দ্ধে আইনানুগ ব্যবস্থা প্র‌ক্রিয়াধীন র‌য়ে‌ছে বলে জানায় পুলিশ সদর দপ্তর।

/আরটি/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী