কদমতলীতে বাবা-মা-বোনকে হত্যা: মেহজাবিন ও তার স্বামীর বিরুদ্ধে মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০২১, ১৩:১২আপডেট : ২০ জুন ২০২১, ১৩:২৪

রাজধানীর কদমতলীতে বাবা, মা ও বোনকে হত্যার অভিযোগে মেহজাবিন মুন ও তার স্বামী শফিকুল ইসলামকে আসামি করে একটি হত্যা মামলা করা হয়েছে কদমতলী থানায়‌। শনিবার (১৯ জুন) রাতে মামলাটি দায়ের করেন হত্যাকাণ্ডের শিকার মাসুদ রানার ভাই সাখাওয়াত হোসেন।

বিষয়টি নিশ্চিত করে রবিবার (২০ জুন) ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার শাহ ইফতেখার বলেন, ‘হত্যাকাণ্ডের পর শনিবার মেহেজাবিন মুনকে আটক করে পুলিশ। এছাড়া মেহজাবিন মুনের স্বামী ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ মামলায় দু’জনকে গ্রেফতার দেখানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘তিন জনকে হত্যার দায় স্বীকার করেছে মেহজাবিন মুন। আমরা আজ তাদের আদালতে পাঠিয়েছি। তাদের সাত দিনের রিমান্ড চাইবো।’

শনিবার (১৯ জুন) সকালে ৯৯৯-এ ফোন দিয়ে মেহেজাবিন মুন পুলিশকে বলেন, ‘সে বাবা, মা ও বোনকে খুন করেছি, তাদের উদ্ধার করুন। আপনাদের আসতে দেরি হলে স্বামী এবং মেয়েকেও খুন করবো।’ পরে কদমতলী থানা পুলিশ বাসা থেকে তিন জনের মরদেহ উদ্ধার করে। স্বামীর অন্য নারীর সঙ্গে সম্পর্কের কারণে ক্ষোভ থেকে বাবা মাসুদ রানা, মা মৌসুমী ইসলাম ও বোন জান্নাতুলকে খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে অজ্ঞান করার পর শ্বাসরোধে হত্যা করা হয় বলে তিনি স্বীকার করেছেন।

/আরটি/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান