অপহরণ করে মুক্তিপণ আদায়, কিশোর গ্যাংয়ের চার সদস্য গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০২১, ১৪:০৬আপডেট : ২৫ জুন ২০২১, ১৪:০৬

অপহরণের পর নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগে ঢাকা জেলার ধামরাই থেকে কিশোর গ্যাংয়ের চার সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (২৪ জুন) রাতে ধামরাই থানাধীন ইসলামপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার (২৫ জুন) দুপুরে র‌্যাব ৪ এর সিনিয়র সহকারী পরিচালক সাজেদুল ইসলাম এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলো, মানিকগঞ্জের মো. পাপ্পু মোল্লা (২৬) ও  মো. নাহিদ (২১) এবং গাইবান্ধার মো. রিমন  (২০) ও মো. রাকিব (১৯)। মুক্তিপণ আদায়ের কাজে ব্যবহৃত ৪টি মোবাইল ফোনসহ অপহৃত খোকনকে (২১) উদ্ধার করা হয়েছে।

সাজেদুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জানা যায়, গত ২০ জুন ভিকটিম তার বোনের বাড়ি আশুলিয়ায় বেড়াতে আসেন। ২৩ জুন বোনের বাসা থেকে ঘুরতে বের হলে রাত ৮টা ৫০ মিনিটের দিকে আশুলিয়া থানাধীন গাজীরচট এলাকা থেকে তিনি অপহরণের শিকার হন। অপহরণকারীরা ভিকটিমের চোখ বেঁধে বিভিন্ন জায়গায় নিয়ে যায়। একপর্যায়ে একটি বাসায় নিয়ে অপহরণকারীরা ভিকটিমকে বেধড়ক মারধর করতে থাকে। তার কান্নার শব্দ মোবাইলে ধারণ করে বোনকে শোনানো হয় এবং মুক্তির জন্য এক লাখ টাকা দাবি করা হয়। মুক্তিপণ না দিলে ভিকটিমকে মেরে ফেলে লাশ গুম করার হুমকি দেওয়া হয়।’

তিনি বলেন, ‘অপহরণকারীরা একটি সংঘবদ্ধ চক্র এবং তারা সবাই পাপ্পু কিশোর গ্যাংয়ের সদস্য। তারা ভিকটিমকে মারধর করে গুরুতর জখম করে। জিজ্ঞাসাবাদে আরও তারা জানায় যে, তারা দীর্ঘদিন ধরে ঢাকার আশুলিয়া, সাভার, ধামরাই থানা এলাকাসহ আশেপাশের এলাকায় নানা কৌশলে ডাকাতি, ছিনতাই ও অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছিল।’

 

/আরটি/আইএ/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
লালবাগে গুলিবিদ্ধ তরুণ, ঢামেক হাসপাতালে ভর্তি
মিরপুরে বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের সদস্যসহ গ্রেফতার ১৭৫
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান