ফাঁসির দড়ি গলায় পরে বসে ছিলেন গাছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০২১, ২০:১৭আপডেট : ২৭ জুন ২০২১, ২১:১৫

জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে এক কলারের ফোন কলে ফাঁসির দড়ি গলায় বেঁধে গাছে বসে থাকা আত্মহত্যা প্রচেষ্টাকারী এক যুবককে উদ্ধার করেছে কিশোরগঞ্জের করিমগঞ্জ ফায়ার সার্ভিস।

রবিবার (২৭ জুন) সকাল সাড়ে দশটায় একজন কলার কিশোরগঞ্জের করিমগঞ্জ থানাধীন গুণধর ইউনিয়নের ইন্দাচুল্লী গ্রাম থেকে ফোন করে জানান, তাদের গ্রামে একটি রেইনট্রি গাছের ডালে ফাঁসির দড়ি গলায় পরে এক যুবক বসে আছে। তারা অনেক অনুরোধ করেছিলেন কিন্তু যুবক কিছুতেই তাদের কথা শুনছিল না। উপরন্তু হুমকি দিচ্ছিল কেউ যদি গাছে ওঠার চেষ্টা করে তবে তিনি লাফ দেবেন।

৯৯৯ তাৎক্ষণিকভাবে বিষয়টি করিমগঞ্জ ফায়ার সার্ভিসে জানিয়ে অবিলম্বে উদ্ধারে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানায়।

সংবাদ পেয়ে করিমগঞ্জ ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল অবিলম্বে ঘটনাস্থলে যায়। পরে করিমগঞ্জ ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের লিডার ফারুক আহমেদ  ৯৯৯-কে ফোনে জানান, তারা ঘটনাস্থলে গিয়ে যুবককে বোঝানোর চেষ্টা করছিলেন কিন্তু যুবক হুমকি দিচ্ছিলেন তাদের চলে যেতে, নইলে গাছ থেকে লাফ দেবেন। একপর্যায়ে ওই যুবক গাছ থেকে লাফ দেন, কিন্তু সৌভাগ্যক্রমে তিনি গাছের নিচে পানিতে পড়েন। দ্রুত ফায়ার সার্ভিসের দল যুবককে উঁচু করে ধরে রাখেন এবং তার গলায় লাগানো ফাঁসির দড়ি কেটে দেওয়া হয়।

উদ্ধারকৃত যুবককে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। পরে তাকে পুলিশ করিমগঞ্জ থানায় নিয়ে যায়।

করিমগঞ্জ থানার এস আই কামরুজ্জামান জানান, যুবকের মা-বাবা বেঁচে নেই। তিনি কৃষি শ্রমিক। হতাশাগ্রস্ত হয়ে তিনি আত্মহত্যার চেষ্টা চালান বলে প্রাথমিকভাবে জানা যায়। 

 

/এআরআর/এমআর/এমওএফ/
সম্পর্কিত
পুলিশকে ফোন করে গৃহশিক্ষিকার লাশের কথা জানান সুজন, মাথা-ঠোঁটে আঘাতের চিহ্ন
৯৯৯ এ ফোন, যশোরে অপহৃত ব্যক্তি উদ্ধার
নিরাপত্তা জোরদার: সন্দেহজনক চলাচলে সতর্ক থাকার আহ্বান ডিএমপি কমিশনারের
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান