আগস্টজুড়ে সুপ্রিমকোর্টের কর্মকর্তা-কর্মচারীরা পরবেন কালো ব্যাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০২১, ১৬:০৩আপডেট : ৩১ জুলাই ২০২১, ১৬:১৫

জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে আগামী ১ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুপ্রিমকোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীগণকে কালো ব্যাজ পরিধান করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার (৩১ জুলাই) প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী উপলক্ষে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে সারাদেশে জাতীয় শোক দিবস পালিত হবে। উক্ত কর্মসূচির অংশ হিসেবে আগামী ১ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুপ্রিমকোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের  কর্মকর্তা-কর্মচারীগণ কালো ব্যাজ পরিধান করবেন।

প্রসঙ্গত, এর আগে গত ২৯ জুলাই জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের উদ্দেশ্যে ১ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত সারাদেশের অধস্তন আদালত-ট্রাইব্যুনালসমূহের বিচারকগণ ও সহায়ক কর্মকর্তা-কর্মচারীগণকেও কালো ব্যাজ পরিধান করতে নির্দেশনা দেন সুপ্রিমকোর্ট প্রশাসন।

/বিআই/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি