জামিন পাননি ৯ কেজি সোনাসহ গ্রেফতার নারী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০২১, ২৩:২০আপডেট : ০৫ আগস্ট ২০২১, ২৩:২০

ভারতে পাচারের সময় যশোরের বেনাপোলের সাদিপুর গ্রাম থেকে প্রায় ৬ কোটি টাকা মূল্যের ৯ কেজি ২শ’ গ্রাম সোনাসহ গ্রেফতার মোছা. বানেছা খাতুনকে জামিন দেননি হাইকোর্ট। তার জামিনের আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৫ আগস্ট) বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট একেএম শফিকুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় ও সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রেজাউল হক।

এর আগে, ২০২০ সালের ২৮ আগস্ট যশোরের বেনাপোলের সাদিপুর গ্রাম থেকে ৯ কেজি ২’শ গ্রাম ওজনের ৫৭টি সোনার বারসহ ওই গ্রামের দুখু মিয়ার স্ত্রী বানেছা খাতুনকে গ্রেফতার করেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। ভারতে পাচারের সময় আটক করা ওই সোনার সে সময়কার বাজার মূল্য ছিল প্রায় ৫ কোটি ৭০ লাখ ৪০ হাজার টাকা। এ ঘটনায় বেনাপোল বন্দর থানায় ওইদিনই মামলা করা হয়। ওই গ্রামটি সীমান্তবর্তী হওয়ায় চোরাকারবারিরা সহজেই ভারতে বিভিন্ন জিনিসপত্র পাচার করে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

/বিআই/এমএএ/
সম্পর্কিত
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম