ময়মনসিংহে বন্দুকযুদ্ধের পর অস্ত্রসহ ৪ জঙ্গি আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০২১, ০৫:২৩আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ১১:১৬

ময়মনসিংহে বন্দুকযুদ্ধের পর অস্ত্রসহ চার জঙ্গিকে আটকের দাবি করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। শনিবার (৪ সেপ্টেম্বর) ভোর রাত ৫টার দিকে নগরীর খাগডহর এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। 

পরে গুলিভর্তি একটি বিদেশি রিভলভার, তিনটি চাপাতি ও দেশীয় অস্ত্রসহ চার জনকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন র‍্যাব-১৪’র অধিনায়ক মো. রোকনুজ্জামান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গিদের তৎপরতা ও অবস্থানের কথা জানতে পেরে র‍্যাব-১৪’র একটি দল খাগডহর এলাকায় অভিযান পরিচালনা করে। র‍্যাবের উপস্থিতি বুঝতে পেরে জঙ্গিরা গুলি ছুঁড়ে, র‍্যাবও আত্মরক্ষায় পাল্টা গুলি ছুঁড়ে। পরে অস্ত্রসহ জঙ্গি সংগঠনের চার সদস্যকে আটক করা হয়। 

তবে তাৎক্ষণিক আটক চার জনের পরিচয় জানা যায়নি। বিস্তারিত পরে সাংবাদিকদের জানানো হবে বলেও জানান ওই কর্মকর্তা।

ময়মনসিংহে বন্দুকযুদ্ধের পর অস্ত্রসহ ৪ জঙ্গি আটক

আরও পড়ুন: ময়মনসিংহে র‍্যাবের সঙ্গে জঙ্গিদের গোলাগুলি

/এআরআর/এমএস/টিটি/
সম্পর্কিত
স্বঘোষিত রাজা কে এই ‘জামাই ইয়াসিন’
জঙ্গল সলিমপুরে ৩০০ জনের বাহিনী কার, রাজনৈতিক পরিচয় কী
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম