এনজিওদের পারিবারিক বিরোধ নিষ্পত্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০২১, ১০:৫৩আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১০:৫৩

পারিবারিক বিরোধ নিষ্পত্তির জন্য বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির দেওয়া নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে মহিলা আইনজীবী সমিতিসহ এ ধরণের এনজিওদের বিরোধ নিষ্পত্তির ক্ষমতার বৈধতাও চ্যালেঞ্জ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির শুনানি হতে পারে।

রিটে আইন মন্ত্রণালয় সচিব, এনজিও ব্যুরোর প্রধানসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করবেন অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান ও টাইটাস হিল্লোল রেমা।

রাজধানীর প্রতিষ্ঠিত ব্যবসায়ী মোহাম্মদ নুরুল আকরামের পক্ষে অ্যাডভোকেট টাইটাস হিল্লোল রেমা এ রিট দায়ের করেন।

এর আগে গত ২২ আগস্ট বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি থেকে মোহাম্মদ নুরুল আকরামকে তাদের পারিবারিক বিরোধ নিষ্পত্তির নোটিশ দেওয়া হয়। তার স্ত্রীর অভিযোগের ভিত্তিতে বিষয়টি মীমাংসার জন্য মহিলা সমিতির অফিসে ডাকা হয়। তাই আইনত সুযোগ না থাকায় সে বিষয়ে রিট দায়ের করা হয়েছে।

/বিআই/এনএইচ/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী