সাংবাদিক রোজিনার পাসপোর্ট-মোবাইল ফেরতের আবেদন নামঞ্জুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২১, ১৪:০৩আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৪:০৩

সরকারি অফিস থেকে ‘তথ্য চুরি’র অভিযোগে শাহাবাগ থানায় দায়ের করা মামলায় দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের পাসপোর্ট, দুটি মোবাইল ফোন ও পিআইডি অ্যাক্রেডিটেশন কার্ড ফেরতের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

রবিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুবকর সিদ্দিকের আদালত এই আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট সূত্র থেকে এ তথ্য জানা যায়।

এর আগে, গত ১৫ সেপ্টেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান নূরের আদালতে এ আবেদন করেছিলেন রোজিনার আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার। এরপর এই বিষয়ে শুনানির জন্য আদালত আজকের দিন ধার্য করেন।

চলতি বছর ১৭ মে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কক্ষ থেকে ‘তথ্য চুরি’র অভিযোগ এনে সাংবাদিক রোজিনা ইসলামকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়। প্রায় এক সপ্তাহ দেশব্যাপি বিষয়টি নিয়ে তুমুল আলোচনার সৃষ্টি করে। গত ২৩ মে সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকি বিল্লার আদালত পাঁচ হাজার টাকার মুচলেকায় সাংবাদিক রোজিনা ইসলামের জামিন মঞ্জুর করেন।

আরও পড়ুন:
সাংবাদিক রোজিনার রিমান্ড নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ 
সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের

/এমএইচজে/ইউএস/
সম্পর্কিত
সাংবাদিক রোজিনার বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য
সাংবাদিক রোজিনার মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ
নথি চুরির অভিযোগে মামলাসাংবাদিক রোজিনার বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের দিন ধার্য
সর্বশেষ খবর
ঋতুপর্ণাদের খেলায় মুগ্ধ বাংলাদেশ কোচ
ঋতুপর্ণাদের খেলায় মুগ্ধ বাংলাদেশ কোচ
পাকিস্তান-চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে অস্বস্তি কেন ভারতের
পাকিস্তান-চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে অস্বস্তি কেন ভারতের
নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদারের ঘোষণা বাণিজ্যমন্ত্রীর
নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদারের ঘোষণা বাণিজ্যমন্ত্রীর
অপ্রতিম হত্যার পেছনে দুটি কারণ জানালেন মা
অপ্রতিম হত্যার পেছনে দুটি কারণ জানালেন মা
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি