‘রিং আইডি’র পরিচালক গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০২১, ১৪:৪৯আপডেট : ০২ অক্টোবর ২০২১, ১৬:১৩
প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান রিং আইডির পরিচালক সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে সিআইডি। শুক্রবার (১ অক্টোবর) গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 
 
শনিবার (২ অক্টোবর) দুপুরে এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে সিআইডির বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ বলেন, রিং আইডিতে বিনিয়োগ করে প্রতারিত একজন ভিকটিম ভাটারা থানায় একটি মামলা দায়ের করে। এ ঘটনার তদন্ত করতে গিয়ে প্রতিষ্ঠানের পরিচালক সাইফুল ইসলামকে আমরা গ্রেফতার করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি বিপুল পরিমাণ আমানত গ্রহণের কোনও অনুমোদন তিনি বা তার প্রতিষ্ঠান গ্রহণ করেনি। তাদের এ কার্যক্রমের সাথে কারা-কীভাবে জড়িত এবং এই বিপুল পরিমাণ অর্থ তারা কোথায়-কীভাবে সংরক্ষণ করেছে তা বিস্তারিত জানতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
 
তিনি বলেন, রিং আইডির অবৈধ কার্যক্রম সম্পর্কে বিপুল পরিমাণ তথ্য সংগ্রহ করা হয়েছে। কমিউনিটি জবস খাতে অ্যাডভারটাইজমেন্ট দেখে উপার্জনের কথা বলেই এ প্রতিষ্ঠান জনগণের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার প্রমাণ পাওয়া গেছে। তথ্য দেখা যায় কমিউনিটি জবস খাত থেকে গত মে মাসে ২৩ কোটি ৯৪ লাখ, জুন মাসে ১০৯ কোটি ১৩ লাখ, জুলাই মাসে ৭৯ কোটি ৩৮ লাখ টাকা অবৈধভাবে সংগ্রহ করেছে। আইনি প্রক্রিয়া চলাকালে যেন জনগণের নিকট থেকে আমানত অবৈধভাবে দেশের বাইরে পাচার করতে না পারে সে কারণে ইতিমধ্যে তাদের সকল ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য বাংলাদেশ ব্যাংকে অনুরোধ জানানো হয়েছে।
 
তিনি আরও বলেন, বিভিন্ন ই-কমার্স সাইটের মতো তারাও অস্বাভাবিক ডিসকাউন্টে বিভিন্ন প্রোডাক্ট বিক্রি এবং ক্রেতাদের কাছ থেকে ই-ওয়ালেট এর মাধ্যমে লেনদেন পরিচালনা করে আসছিল।
/আরটি/ইউএস/
সম্পর্কিত
দীপু মনির স্বামীর জানাজায় গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা  কারাগারে
রাজধানী‌তে ২৪ ঘণ্টায় ৪৯৮ জন গ্রেফতার, বেশি মিরপুরে
দোকানে অস্ত্র রেখে ব্যবসায়ীকে ফাঁসানোর চেষ্টা, ধরা পড়লেন নিজেরাই
সর্বশেষ খবর
রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ: প্রস্তুত বঙ্গভবন
রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ: প্রস্তুত বঙ্গভবন
তীব্র গরমে শরীর ঠান্ডা রাখতে কেমন পোশাক পরবেন?
তীব্র গরমে শরীর ঠান্ডা রাখতে কেমন পোশাক পরবেন?
হ্যারি-মেগানের ‘আমেরিকান ড্রিম’-এর কী হলো
হ্যারি-মেগানের ‘আমেরিকান ড্রিম’-এর কী হলো
নতুন লুকে জায়েদ খান, মুক্তি পেল ‘শিকারি’
নতুন লুকে জায়েদ খান, মুক্তি পেল ‘শিকারি’
সর্বাধিক পঠিত
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা
বিএনপির বাইরেও  ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
বিএনপির বাইরেও ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
পিতৃত্বের স্বীকৃতি পেয়ে বেলজিয়ামের রাজপুত্র হলেন সাবেক কার সেলসম্যান
পিতৃত্বের স্বীকৃতি পেয়ে বেলজিয়ামের রাজপুত্র হলেন সাবেক কার সেলসম্যান