রিমান্ড শেষে কারাগারে মুফতি কাজী ইব্রাহীম

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ অক্টোবর ২০২১, ১৭:৫৪আপডেট : ০২ অক্টোবর ২০২১, ১৭:৫৪

ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন মাধ্যম ব্যবহার করে নানান বক্তব্য দিয়ে আলোচিত-সমালোচিত মুফতি কাজী ইব্রাহীমকে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শনিবার (২ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমানের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে তথ্য জানা গেছে।

এদিন মোহাম্মদপুর থানার মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই হাসানুজ্জামান আসামিকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত বুধবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুফিয়ান  নোমানের আদালত মুফতি কাজী ইব্রাহিমের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় এ মামলা করেন। একই থানায় তার বিরুদ্ধে একটি প্রতারণা মামলাও হয়। গত সোমবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর লালমাটিয়ার জাকির হোসেন রোডের বাসা থেকে কাজী ইব্রাহীমকে আটক করে ডিবির একটি দল।

প্রসঙ্গত, সম্প্রতি ওয়াজ মাহফিল, ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন মাধ্যম ব্যবহার করে মুফতি ইব্রাহীম নানা বক্তব্য দিয়ে আলোচিত-সমালোচিত হন। তার বক্তব্যের অনেক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। 

/এমএইচজে/এমআর/
সম্পর্কিত
আজই মুক্তির আশা আইনজীবীরমুফতি ইব্রাহিমের দুই মামলার প্রডাকশন ওয়ারেন্ট প্রত্যাহার
সর্বশেষ খবর
বাংলাদেশের দাবায় ইতিহাসের হাতছানি, গ্র্যান্ডমাস্টার নর্মের দ্বারপ্রান্তে মনন
বাংলাদেশের দাবায় ইতিহাসের হাতছানি, গ্র্যান্ডমাস্টার নর্মের দ্বারপ্রান্তে মনন
ভারতকে আনতে কূটনৈতিক তৎপরতা, সরকারের সঙ্গে বৈঠকে তামিম
ভারতকে আনতে কূটনৈতিক তৎপরতা, সরকারের সঙ্গে বৈঠকে তামিম
অনেক সম্ভাবনা আছে, মার্কিন ব্যবসায়ীরা ঢাকায় আসছে: সার্জিও গোর
অনেক সম্ভাবনা আছে, মার্কিন ব্যবসায়ীরা ঢাকায় আসছে: সার্জিও গোর
হাওরে ডুবে গেলো অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকা, নিখোঁজ ৪
হাওরে ডুবে গেলো অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকা, নিখোঁজ ৪
সর্বাধিক পঠিত
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা জানালো ভারত
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যা জানালো ভারত
পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম  
পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম  
প্রেমের টানে বাংলাদেশে এসে মারা যাওয়া বিদেশির লাশ ৫ বছর ধরে মর্গে
প্রেমের টানে বাংলাদেশে এসে মারা যাওয়া বিদেশির লাশ ৫ বছর ধরে মর্গে
ভর্তি হতে না পেরে আইআইটির ওয়েবসাইট ‘হ্যাক’: মামলা নয়, সুযোগের কথা ভাবছে কর্তৃপক্ষ
ভর্তি হতে না পেরে আইআইটির ওয়েবসাইট ‘হ্যাক’: মামলা নয়, সুযোগের কথা ভাবছে কর্তৃপক্ষ