কারখানা থেকে ফেরার পথে ছিনতাইকারীর কবলে পোশাক শ্রমিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০২১, ০১:১২আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ০১:১২

কারখানা থেকে ফেরার পথে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক পোশাক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আহতের নাম মোঃ মুন্না (১৭)। মঙ্গলবার (২৬ অক্টোবর) রাতে রাজধানীর গাবতলীর পর্বত সিনেমা হলের পাশে ব্রিজের ঢালে এই ঘটনা ঘটে।  

তিনি আমিন বাজারের একটি পোশাক কারখানায় আয়রন ম্যান হিসেবে কাজ করেন। কাজ শেষে প্রতিদিনের মতো হেঁটে মিরপুর দারুস সালাম লালকুঠির বসুপাড়া বাসায় ফিরছিলেন মুন্না। হঠাৎ কয়েকজন ছিনতাইকারী পথ রোধ করে তার কাছে থাকা মোবাইল ও টাকাপয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে মুন্না চিৎকার করলে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ছিনতাইকারীরা। তবে তার কাছ থেকে কিছুই নিতে পারেনি।   

খবর পেয়ে আহতের চাচা মামুন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। আহতের বরাতে চাচা মামুন ঘটনার বিস্তারিত জানান। আহতের বাবার নাম ইউসুফ আলী। 

ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক এএসআই আব্দুল খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মুন্না বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে।  

/এআইবি/এআরআর/এলকে/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ঈদের ছুটিতে রাজধানীতে ১৫ জনের অস্বাভাবিক মৃত্যু
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি