ব্র্যাক ব্যাংকের সাবেক প্রিন্সিপাল অফিসারের ৫ বছরের কারাদণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩১ অক্টোবর ২০২১, ১৭:২৬আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১৭:২৬

ব্র্যাক ব্যাংকের সাবেক জ্যেষ্ঠ প্রিন্সিপাল অফিসার মো. আবুল হাসনাতকে ব্যাংক হিসাব থেকে ৭৬ লাখ টাকা আত্মসাতের মামলায় পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (৩১ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক শেখ হাফিজুর রহমান আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন। জেলের পাশাপাশি ৫০ হাজার টাকার অর্থদণ্ড দেওয়া হয়েছে তাকে।

রায় ঘোষণার সময় আসামি মো. আবুল হাসনাতকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে নিয়ে গেছে পুলিশ। সংশ্লিষ্ট আদালতের পেশকার শরীফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

২০১৪ সালের ২২ আগস্ট রাজধানীর গুলশান থানায় অর্থ আত্মসাতের মামলাটি করেন ব্র্যাক ব্যাংকের জ্যেষ্ঠ ম্যানেজার শেখ তারেক নেওয়াজ। তদন্ত শেষে ২০১৯ সালের ১৫ মার্চ আদালতে অভিযোগপত্র জমা দেন দুদকের উপ-পরিচালক সেলিনা আখতার।

আবুল হাসনাত ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে জ্যেষ্ঠ প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত থাকাকালে আত্মসাতের জন্য অফিস থেকে ২০১৩ সালের ১৮ এপ্রিল স্ত্রী খন্দকার নাসরীন মোর্শেদার হিসাবে ৪৩ লাখ ৭৯ হাজার ৩০০ টাকা এবং একই বছরের ২৫ এপ্রিল আত্মীয় রহমত উল্লাহর হিসাবে ৩২ লাখ ৩২ হাজার ৪০০ টাকা হস্তান্তর করেন।

/এমএইচজে/জেএইচ/
সম্পর্কিত
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের